চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহানসহ চারজনকে জায়েদ খানের আইনি নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানকে আইনি নোটিশ দিয়েছেন জায়েদ খান। একই নোটিশ পাঠিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক, আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনকেও।

ব্যারিস্টার মুজিবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এ আইনি নোটিশটি পাঠানো হয়েছে বৃহস্পতিবার।

২৯ জানুয়ারির পর আপিল বোর্ডের কার্যক্রম অবৈধ উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকেল ৫টার পর থেকে আপিল বোড মৃত।

একটি মেয়াদোত্তীর্ণ সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই। শনিবারে নাকি একটি বৈঠক ডেকেছে সেখানে আমাকেও উপস্থিত থাকতে হবে, এই মর্মে আমার পিয়নের কাছে চিঠি ধরিয়ে দিয়েছে। আপিল বোর্ড ২৯ তারিখ বিকেল পাঁচটার পর আপত্তি নিষ্পত্তি করেছে এবং নিপুণ পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে চলে গেছে। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে গেছে। ’

নোটিশপ্রাপ্তির কথা স্বীকার করে সোহানুর রহমান সোহান বলেন, ‘আমার হাতে একটি আইনি নোটিশ এসেছে। এটা নির্বাচনকে নিয়েই। এখন আমাকে দেখে বুঝতে হবে আসলে কী বলা হয়েছে এতে। ’

‘সোহানুর রহমান সোহান উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন’ উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘আপিল বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সোহান ভাই কীভাবে চিঠি পাঠান? নিয়মবহির্ভূতভাবে বিষয়টি নিয়ে তৎপরতা দেখানোয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে, আমাদের সঙ্গে আলাপ না করে আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়ায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে আইনি নোটিশ দিয়েছি। ’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি নোটিশএফডিসিনিপুণনির্বাচনলিড বিনোদনশিল্পী সমিতিসোহানসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন টিভির সামনে

জুন ১১, ২০২৬

যাদের নিয়ে অজিদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে বৃহৎ শিক্ষা বাজেট ঘোষণা

জুন ১১, ২০২৬

নতুন মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT