চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা উদীয়মান খেলোয়াড়ের যোগ্য নয় মোস্তাফিজ: ভারতীয় গণমাধ্যম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

অসাধারণ একটি বছর কাটানোর জন্য ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করে আইসিসি। তবে মোস্তাফিজ এ পুরস্কারের যোগ্য নন বলে মনে করছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসকিডা।

গত বৃহস্পতিবার ২০১৬ সালের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে উদীয়মান সেরা খেলোয়াড় হিসেবে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজের নাম ঘোষণা করা হয়।

তবে স্পোর্টসকিডার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজ আইসিসির নিয়ম অনুযায়ী পর্যাপ্ত ম্যাচ খেলেননি। পাশাপাশি তার পারফরম্যান্স তেমন ভালো ছিলো না। সেই একই সময়ে ভারতের কেএল রাহুল, জাস্প্রিত বুমরাহ ও শ্রীলঙ্কান কুশাল মেন্ডিস বেশি ভালো করেছেন!

‘সর্বশেষ ১২ মাসে মুস্তাফিজ মাত্র ১৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন (৩ টি একদিনের ম্যাচ এবং ১০ টি টি-টোয়েন্টি)। সেই ১৩ ম্যাচে ১১.৭৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। অন্যদিকে জাস্প্রিত বুমরাহ ২৪ ম্যাচে নিয়েছেন ৩৭ টি উইকেট। এছাড়া কেএল রাহুল তিন ফরমেটেই শতক হাঁকিয়েছেন।’

প্রতিবেদনে আরো বলা হয়, আইসিসির সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে এরপরেও যদি কেউ যোগ্য হোন সেটা মোস্তাফিজুর রহমান নন, সেই পুরস্কারের যোগ্য দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

মোস্তাফিজ ও রাবাদা একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হোন এবং একই সময়ে দু’জনেই অসাধারণ পারফর্ম করেছেন। তবে মোস্তাফিজের থেকে রাবাদার পারফরমেন্স বেশি উজ্জ্বল। রাবাদা তিন ফরমেটে ৩২টি আন্তর্জাতিক ম্যাচে ২৩ এর উপর গড়ে নিয়েছেন ৬৭ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT