চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেল শাকিবের ‘বীর’, মুক্তি ১৪ ফেব্রুয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘বীর’। মঙ্গলবার সন্ধ্যায়  চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন শাকিব খান।

তিনি বলেন, কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘বীর’।

চিত্রনির্মাতা ও সেন্সর বোর্ডের অন্যতম সদস্য শাহ আল কিরণও এদিন সন্ধ্যায় বীরের আনকাট সেন্সর নিশ্চিত করেন।

‘বীর’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন শাকিব খান। তার আগের প্রযোজিত দুটি ছবি ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’। দুটি ছবিই সুপার হিট হয়। সেই সাফল্যের পর বীরের মাধ্যমে তৃতীয়বার প্রযোজনা করলেন জনপ্রিয় এ নায়ক।

তিনি বললেন, সেন্সর যেহেতু হয়েছে মুক্তিতে আর বাঁধা থাকলো না। আগামী ১৪ ফেব্রুয়ারি (ভালোবাসা দিবস) উপলক্ষ্যে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘বীর’।

শাকিব খান জানালেন, শিগগির বীর’র গান, ট্রেলার প্রকাশ করা হবে এসকে ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Reneta

এর আগে ১২ ডিসেম্বর ‘বীর’ ছবিতে শাকিব খানের লুক উন্মুক্ত হওয়ার পর এ নায়ক প্রশংসায় ভেসে যান। ভক্ত থেকে শুরু করে সিনে ইন্ডাস্ট্রির অনেক তারকাই ফেসবুকে শাকিব খানের এ লুকের প্রশংসা করেন। এমনকি কিংবদন্তি অভিনেতা ফারুকও জানিয়েছিলেন তার মুগ্ধতার কথা।

বলেছিলেন, পত্রিকা, অনলাইনে পোস্টার দেখে মনে হলো ‘বীর’-এর মতোই শাকিব কাজ করেছে। এখন পর্দায় সেই ছবিটি দেখার অপেক্ষার পালা। আমি বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো, আপনারা সবাই শাকিবের ‘বীর’ ছবিটি হলে গিয়ে দেখেন।

‘বীর’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ। ‘বীর’ পরিচালনা করেছেন কিংবদন্তি নির্মাতা কাজী হায়াৎ। ছবিটি শাকিব-কাজী হায়াৎ জুটির প্রথম হওয়ায় নির্মাণের শুরু থেকে আলোচনায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাদু আজাদনাদিমমিশা সওদাগরলিড বিনোদনশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT