চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিতে তৌহিদ হৃদয়ের বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরো সিরিজে একাই যেন খেললেন তৌহিদ হৃদয়। ডানহাতি এ ব্যাটসম্যানকে থামানো যেন দুঃসাধ্য হয়ে উঠেছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের জন্য। টানা তৃতীয় সেঞ্চুরি তুলে লঙ্কান যুবাদের বিপক্ষে ৪-০তে বাংলাদেশকে সিরিজ জেতালেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান। গড়লেন বিশ্ব রেকর্ডও।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ওয়ানডেতে আগে টানা দুটি করে সেঞ্চুরির রেকর্ড থাকলেও টানা তিনের কীর্তি ছিল না। হৃদয়ের ব্যাটে এখন সেই রেকর্ডও দেখল ক্রিকেট বিশ্ব।

এর আগে ইংল্যান্ডের স্যার অ্যালিস্টার কুক, অস্ট্রেলিয়ার প্রয়াত ব্যাটসম্যান ফিলিপ হিউজ, ভারতের উন্মুক্ত চাঁদ-গৌরব ধিমান ও শুভমন গিল, সাউথ আফ্রিকার এইডেন মার্করাম-জোনাথন বার্ড, বাংলাদেশের মাহমুদুল হাসান জয়, পাকিস্তানের সামি আসলাম ও শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্দোর ছিল টানা দুই সেঞ্চুরির রেকর্ড। তাদের সবাই ছাড়িয়ে এখন চূড়ায় তৌহিদ হৃদয়।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি হয়েছিল বৃষ্টিতে পরিত্যক্ত। পরের ম্যাচে খুলনায় ৮২ রানে অপরাজিত ছিলেন তৌহিদ। তৃতীয় ম্যাচে খেলেন ১২৩ রানের আরেকটি হার না মানা ইনিংস। চতুর্থ ম্যাচে ১১৫ রানের পর চট্টগ্রামে মঙ্গলবার ১১১ রানের ইনিংস এসেছে তার ব্যাটে। যার কল্যাণে লঙ্কানদের বিপক্ষে ৫০ রানের জয় পায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে তৌহিদের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩২ বল আগেই ২৩৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

রেকর্ডময় তৌহিদ
টানা তিন সেঞ্চুরিতে রেকর্ড ভেঙে-চুরে একাকার করেছেন তৌহিদ। যুব ক্রিকেটে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি দ্বিপাক্ষিক সিরিজে পেলেন তিন সেঞ্চুরির দেখা। এর আগে শেখর ধাওয়ান ও জ্যাক বার্নহাম তিন সেঞ্চুরি পেলেও তাদের শতকগুলো ছিল বিশ্বকাপে। ধাওয়ান ২০০৪ ও বার্নহামের সেঞ্চুরিগুলো ছিল ২০১৬ বিশ্বকাপে। ২০০৫ আফ্রো-এশিয়া কাপে তিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গৌরব ধিমান।

Reneta

যুব ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বর্ষপঞ্জিতে চার সেঞ্চুরি করেছেন তৌহিদ। ২০১২ সালে চারটি করে সেঞ্চুরি ছিল সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক ও উন্মুক্ত চাঁদের।

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে ৫০ পেরনো ইনিংস খেলেছেন তৌহিদ। এর আগে সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২০১৬ বিশ্বকাপে ও নিউজিল্যান্ডের বিপক্ষে তানজিদ হাসান খেলেছিলেন টানা চারবার পঞ্চাশ পেরনো ইনিংস।

৪৩১ রান নিয়ে ৫ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে এখন সবচেয়ে বেশি রান তৌহিদের। ৪ ম্যাচের সিরিজে ৪২৪ রান আছে ক্রিস গেইলের। সবমিলিয়ে যেকোনো সিরিজে সবচেয়ে বেশি রান শেখর ধাওয়ানের। ২০০৪ যুব বিশ্বকাপে ৭ ইনিংসে ৫০৫ রান ভারত ওপেনার।

তৌহিদই প্রথম ব্যাটসম্যান যিনি যুব পর্যায়ে এক বছরে ১০০০ রান তুললেন। চলতি বছরে তার রান হল ১০০১ রান। মাত্র ৪০ ইনিংসে ১৫০০-এর বেশি রান পাওয়া তৃতীয় ব্যাটসম্যান এখন এ ডানহাতি ব্যাটসম্যান। এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৮২০) ও পাকিস্তানের সামি আসলামের (১৬৯৫) ছিল এ কীর্তি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৌহিদ হৃদয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা

মে ৯, ২০২৬
কাল থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার শুরু পুলিশ সপ্তাহ ২০২৬, পদক তালিকায় ১০৭ পুলিশ সদস্য

মে ৯, ২০২৬

বাইফার মঞ্চে তারকাদের ঝলক, পুরস্কারে সেরা যারা

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীলংকায় নানা আয়োজনে আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প অনুষ্ঠিত

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT