চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ব্যবসায়ী হাসিবুর রহমানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (১৬ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত হাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী হাফিজুর রহমানের জামিনের আবেদন করেছেন। এ আবেদনের শুনানি আগামী ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে। তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে রিমান্ড আবেদন না থাকায় তাকে সরাসরি এজলাসে তোলা হয়নি। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

Banglabid

এর আগে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ব্যবসায়ী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) রাজধানীর একটি আবাসিক এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রিধির মৃত্যুর নেপথ্যে কোনো ধরনের মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, প্ররোচনা কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রিধির মরদেহ উদ্ধারের পর তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরে রিধির মা বাদী হয়ে হাসিবুর রহমানকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় হাসিবুরের বিরুদ্ধে রিধিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Reneta

রিধির মৃত্যুর ঘটনাকে ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে মৃত্যুর আগে রিধির সঙ্গে হাসিবুরের যোগাযোগ, তাদের সম্পর্কের ধরন, মোবাইল ফোনে কথোপকথন ও অন্যান্য ডিজিটাল যোগাযোগের তথ্য তদন্তের আওতায় আসতে পারে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু মামলার এজাহারে থাকা অভিযোগের ভিত্তিতে তদন্ত সীমাবদ্ধ রাখা হচ্ছে না। রিধির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাস্থল, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং তার ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, রিধির মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিধিকা রিধিকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার মেয়ে রিধিকার পারিবারিক নাম নিলা আক্তার। মিডিয়া জগতে এসে তার নাম হয় রিধিকা। তিনি মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে, ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রী রিধিকা রিধিগ্রেপ্তারভাটারা থানা পুলিশমামলাহাসিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT