চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই শাজাহান খান বললেন, জড়িতদের শাস্তি পেতেই হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
জাবালে নূর

যিনি সড়ক দুর্ঘটনায় জড়িত চালকদেরকে কঠোর শাস্তির হাত থেকে বাঁচাতে বারবার অবস্থান নিয়েছেন, প্রতিবাদ জানাতে সারাদেশে গণপরিবহন বন্ধ করে দিয়েছেন; সেই নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান রোববার রাজধানীতে বাস চাপায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার পর বলছেন, এই ঘটনায় জড়িতদের শাস্তি পেতেই হবে।

রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষায় থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ওপর জাবালে নূর পরিবহনের একটি বাস তুলে দেয় বেপরোয়া চালক। এই ঘটনায় অন্তত ২ শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরো বেশ কয়েকজন।

ডিএমপির ট্রাফিক উত্তরের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার শচিন মৌলিক চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন: জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের ঘটনাস্থলে কয়েকজন মারা গেছে, আর ৮/১০ জনের আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে।

ওই ঘটনার সময় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মোংলা বন্দরের কন্টেইনার লোডিং-আনলোডিং কার্যক্রম আরও গতিশীল করতে মোবাইল হারবার ক্রেন কেনা সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠান চলছিল।

অনুষ্ঠান শেষে নৌ-পরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনায় জড়িতদের শাস্তি হবে। আমি শুধু এটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে সে সেভাবে শাস্তি পাবে। যে শাস্তি হবে, সেই শাস্তি নিয়ে বিরোধিতার কোনো সুযোগ এখানে নেই।’

Reneta

গত বছর দুই পরিবহন শ্রমিকের ফাঁসির রায়ের পর সারাদেশে গণপরিবহন বন্ধ করে দেন শাজাহান খানের নেতৃত্বাধীন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। পরে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে বৈঠকের পর তা প্রত্যাহার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবালে নূর পরিবহনের বাসবাস চাপায় শিক্ষার্থী নিহতলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT