চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

মতিউর রহমান চৌধুরীমতিউর রহমান চৌধুরী
১:৩২ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আটলান্টা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম থেকে: বিশ্বকাপে অঘটন ঘটেই গেল। হট ফেভারিট স্পেনকে রুখে দিল কেপ ভার্দে। এটা নজিরবিহীন নয়, তবে অপ্রত্যাশিত।

কেপ ভার্দে পশ্চিম আফ্রিকার একটি দ্বীপরাষ্ট্র। আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপ। দেশটির জনসংখ্যা মাত্র ৫ লাখ ২৫ হাজার। পুরো ৯০ মিনিট চেষ্টা করেও স্পেন কোনো গোল বের করতে পারেনি। একতরফা খেলায় এক দেয়াল রচনা করেছিল কেপ ভার্দে। মুহুর্মুহু আক্রমণের মধ্যেও লক্ষ্যচ্যুত হয় স্পেনের সবকটা আক্রমণ।

কেপ ভার্দে সম্পূর্ণ একটি অপরিচিত নাম। স্পেনের সঙ্গে লড়াই করে ফুটবল দুনিয়ায় এখন এক আলোচিত নাম। বিশ্বমঞ্চে তারা আলোচনার কেন্দ্রে। শিরোপা প্রত্যাশী স্পেন শুরুতেই হোঁচট খাবে এমনটি কেউই ভাবেননি। ভাবার কথাও নয়। কারণ কেপ ভার্দে কোনো ফুটবলশক্তি নয়।

স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তে ভেবেছিলেন ইয়ামাল ছাড়াই জয় ছিনিয়ে নেবেন। এমনটা ভাবারই কথা। কারণ তারা তো পয়েন্ট হারাতে আসেনি। এসেছে কাপ নিয়ে যেতে। কেন যেন মনে হয়, কোচ ফুয়েন্তে কেপ ভার্দেকে আন্ডারমাইন করেছিলেন। সে কারণে সুপারস্টার লামিনে ইয়ামালকে প্রথম একাদশে স্থান দেননি। ৭০ মিনিট পর্যন্ত যখন গোল হচ্ছিল না তখন ইয়ামালকে ডেকে পাঠান। ইয়ামাল ২০ মিনিট খেললেন, কিন্তু কোনো গোল পেলেন না।

কেপ ভার্দে নতুন এক ইতিহাস রচনা করলো। একতরফা খেলায় কোনো গোল হলো না। ডিফেন্সিভ খেলার ইতিহাসে এটা নজির হয়ে রইলো। হাজার হাজার স্পেন সমর্থকের কান্না দেখে কে! প্লেয়াররাও দ্রুত মাঠ ছাড়তে চাননি।

আটালান্টা স্টেডিয়ামে সব হিসেব-নিকেশ পাল্টে গেল। কেপ ভার্দের স্বল্পসংখ্যক সমর্থকের বিরামহীন আনন্দের মধ্যেই এক পর্যায়ে স্পেনের তারকাখ্যাত জাতীয় দলের প্লেয়াররা মাথা নিচু করে মাঠ ছাড়লেন। বিস্ময় বালক ইয়ামালের জন্য কতটা কষ্টের তা টিভির পর্দায় বারবার ভেসে উঠছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেপ ভার্দেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোভোজিনহালিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬

‘প্রবাসী কার্ড-এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে’

জুন ১৬, ২০২৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

জুন ১৬, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT