চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কুমিল্লা শহর হবে ‘সেমি ক্যান্টনমেন্ট’

সোমা ইসলামসোমা ইসলাম
৬:০৮ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ৩০ মার্চ কুমিল্লা শহরকে ‘সেমি ক্যান্টনমেন্ট’ করা হবে।  ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা সিটি নির্বাচনকে নতুন নির্বাচন কমিশন তাদের গ্রহণযোগ্যতার মহাপরীক্ষা বলে মনে করছে।

সেই পরীক্ষা সফল করতে কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে সব প্রার্থী এবং প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে এমন দৃঢ় অবস্থানের কথা জানানো হয়। নির্বাচনকে সামনে রেখে নতুন করে কোনও পক্ষকে হয়রানী না করার নির্দেশ দেয় ইসি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক- এটি সবাই চায়। সরকার নির্বাচন কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করেছে। কাজেই নির্বাচন কমিশন যে নির্দেশ দিচ্ছে সেখানে কোনো দ্বিধা নেই বা থাকার কথা নয়। নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে ভাবমূর্তি রক্ষা করতে হবে। সমগ্র জাতি এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

সভায় বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, বিনা দোষে তার নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগও করেন তিনি।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা প্রশাসনের কাছে বহিরাগতদের প্রতিহত করার দাবি জানান।

প্রার্থীদের সব অভিযোগ শোনার পর কমিশনারদের এক কথা, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনও পক্ষের সঙ্গে আপোস করবে না ইসি। নির্বাচনের আগে পরে সব দলের প্রার্থীদের তাদের নেতাকর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Reneta

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম ও নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পূর্ব শর্তই হলো নির্বাচনী আচরণবিধি সবার মেনে চলা। যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগকারীদের লিখিত অভিযোগ করতে হবে। যদি নির্বাচনের সময় কাউকে গ্রেপ্তার করা হয় তাকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হবে। তবে মামলায় নাম নেই, সন্দেহবশত কাউকে গ্রেপ্তার করা উচিত নয়।

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন যেনো উপহার হিসেবে দিতে পারি সেজন্য সকলকে কাজের প্রতি আন্তরিক হতে হবে। দায়িত্ব পালনে অবহেলা ও পক্ষপাতিত্ব করার অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাসময়ে সঠিক তথ্য উপস্থাপনের জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। তিনি নির্বাচনী ব্যয়ের ব্যাপারে প্রার্থীদের সতর্ক থাকার আহবান জানান।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ, ডিজিএফআই কুমিল্লা অঞ্চলের কমান্ডার কর্নেল আ ফ ম আতিকুর রহমান, বিজিবি কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন ও র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার মেজর মোস্তফা কায়জার।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জাহাংগীর হোসেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT