চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদিন ফিরবে সিনেমায়: বিভেদ ভুলে একমঞ্চে সব তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

কথায় নয়, এবার কাজে কর্মেও ঢাকাই ছবিতে সুবাতাস বইবে! এমন ভরসা নিয়েই সব বিভেদ ভুলে এবার একমঞ্চে দাঁড়ালেন ঢাকাই ছবির সব তারকা!

দ্বন্দ্ব-বিভেদ ভুলে বিশ্ব শান্তি দিবসে এ যেন এক পরম শান্তি! ঢাকাই ছবিতে এই দৃশ্য বিরল! আর এই বিরল কাজটিই করলো টিএম ফিল্মস। যার কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি।

বিশ্ব শান্তি দিবসের একমঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম ও তাসকিনের মতো তারকারা।একই মঞ্চে নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।

বাংলাদেশের এসব তারকাদের মধ্যে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে ছিলেন বলিউডের রকস্টার, মাদ্রাজ ক্যাফে ছবির নায়িকা নার্গিস ফাখরি।

মূলত ‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংগীতায়োজন করছে কৌশিক-মুন্নির ‘গান বাংলা’ চ্যানেলটি। প্রতিষ্ঠানটি শনিবার সাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে দেশের বেশিরভাগ তারকাদের এক মঞ্চে জড়ো করলেন।

‘উইন্ড অব চেঞ্জ’ দিয়ে বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন কৌশিক হোসেন তাপস। এবার তিনি সিনেমা প্রযোজনায় নামছেন। সেজন্য তার ডাকেই হাজির হয়েছেন দেশের জনপ্রিয় তারকারা।

Reneta

তারকাদের মধ্যেই প্রত্যেকেই মঞ্চে দাঁড়িয়ে টিম ফিল্মসের এই প্রযোজনায় আসাকে সাদরে গ্রহণ করে অভিনন্দন জানান। তারা বলেন, গানকে যেভাবে নতুন করে জাগিয়েছে ‘গান বাংলা’র কৌশিক হোসেন তাপস, একইভাবে তিনি সিনেমা প্রযোজনা করে বাংলা চলচ্চিত্রলে সমৃদ্ধ করবেন এটাই প্রত্যাশা।

এসময় কৌশিক হোসেন তাপস বলেন, আগামী বছর থেকে মঞ্চে উপস্থিত প্রতিটি তারকাই টিএম ফিল্মসের নির্মিত ছবিতে কাজ করবেন।

তারকাদের মিলনমেলা শেষে মঞ্চে গান পরিবেশন করেন কৈলাস খের। তার আগে মঞ্চে গান পরিবেশ করেন কৌশিক হোসেন তাপস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্গিস ফাখরি। এই আয়োজনে এনবিআরের চেয়ারম্যান, সেনাপ্রধান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ একাধিক সচিব উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিনআরিফিন শুভইমনতাসকিননাঈমনিরবপরিমনিফেরদৌসবুবলীমমমিমরিয়াজলিড বিনোদনশাকিব খানসাইমনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT