চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চি’র সঙ্গে মিয়ানমারের গার্মেন্টসে অ্যাঞ্জেলিনা জোলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

মিয়ানমারে গার্মেন্টসের নারী কর্মীদের সঙ্গে সাক্ষাত করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এসময় অস্কারজয়ী জোলির সঙ্গে ছিলেন শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের সামরিক জান্তা সরকার-বিরোধী নেত্রী অং সান সু চি।

মিয়ানমার সফরের অংশ হিসেবে শনিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত জোলি দেশটির পোশাক শিল্পের নারী শ্রমিকদের সাথে দেখা করেন। সাক্ষাতকালে তিনি ওই নারীদের কাজ ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

গার্মেন্টস সফরের আগে জোলি সু চি’র ইয়াংগুনের বাসভবনে যান। সেখান থেকে মিয়ানমারের নেত্রীর সঙ্গে পশ্চিমের শহরতলী লেইং থা ইয়ারের নারী শ্রমিকবহুল একটি তৈরি পোশাক কারখানায় যান ‘টুম্ব রাইডার’, ‘গন ইন সিক্সটি সেকেন্ড’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ খ্যাত এই মহাতারকা।

সেখানে দুই মহারথীকে একনজর দেখতে ভীড় জমায় মিয়ানমারের সাধারণ মানুষ।

পোশাক শ্রমিকদের বাসস্থানে পৌঁছালে দু’জনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নারী শ্রমিকরা।

খেমাররুজ শাসন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে কম্বোডিয়া গিয়েছিলেন অভিনেত্রী ও পরিচালক জোলি। সেখান থেকে গত বুধবার তিনি মিয়ানমার পৌঁছান। এ সফরে তিনি দেশটির রাজধানী নাইপিদোতে জান্তা সরকারের প্রধান ও মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল থেইন সেইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Reneta

সুচির আমন্ত্রণে জোলি মিয়ানমার সফর করছেন বলে জানিয়েছে সু চি’র রাজনৈতিক দল ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসি। পুত্র ম্যাডোক্সকে সঙ্গে নিয়ে সফররত জোলি দেশটির কাচিন প্রদেশে যৌন নির্যাতনের শিকারদের হয়ে দোষীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিঅ্যাঞ্জেলিনা জোলি
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT