এবারে ব্রাজিল ফুটবলে রেকর্ড গড়তে না পারলেও, চুমুতে রেকর্ড ঠিকই গড়লেন ব্রাজিলের এক দম্পতি। গোলের বদলে এবার চুমুতেই বাজিমাত। মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তারা। ভালোবাসার প্রকাশ যে বিশ্বরেকর্ডও গড়তে পারে, সেটাই প্রমাণ করলেন ব্রাজিলের রেনাতো বায়মা গাইয়া ও নাইয়ারা রবার্তা রিবেইরো দে মারিন্স।
মাত্র ৩০ সেকেন্ডে একে অপরকে ১৯৫টি চুম্বন করে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। গত ১৭ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোর সাও জোসে দোস ক্যাম্পোসে এই অনন্য কীর্তি গড়েন তারা।
দম্পতির ভাষায়, এটি ছিল তাদের ব্যক্তিগত স্বপ্ন পূরণের একটি লক্ষ্য। আর সেই লক্ষ্যই এখন এনে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। ফলে তারা এখন আনুষ্ঠানিকভাবেই ‘অফিশিয়ালি অ্যামেজিং’। ফুটবলের মাঠে না হোক, ভালোবাসার মাঠে বিশ্বরেকর্ড বার সেটাই দেখিয়ে দিল ব্রাজিল।






