চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা মামলার বৈধতার শুনানি ১০ নভেম্বর

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
২:৫৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যার ঘটনায় তার বোন শারমিন শাহরিয়ারের দায়ের করা মামলার বৈধতার শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।  

মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল বাদীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে পরিদর্শক লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহউদ্দিন মামলার বৈধতা নিয়ে সংক্ষিপ্ত শুনানি করেন।

পরে শারমিন শাহরিয়ারের পক্ষে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আগামী ১০ নভেম্বর বাদী শারমিন শাহরিয়ারের উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন আদালত।

শারমিন শাহরিয়ারের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা, পাবলিক প্রসিকিউটর পিপি ফরিদুল আলমসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রধান আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকতের পক্ষে রিভিশন আবেদন করা হয়।

Reneta

অ্যাডভোকেট মাসুদ সালাহউদ্দিন  জানান, গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে যে হত্যা মামলাটি দায়ের করেন। সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ  করে রিভিশন করা হয়েছে। কারণ সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার পরপরই  আরো দুইটি মামলা দায়ের করেছিল।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে  শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরে মামলাটি র‌্যাবকে তদন্তভার দেয়া হয়।

পরের দিন ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন টেকনাফের থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ এবং বাহারছরা পুলিশ ফাড়ীর তৎকালীন ইনচার্জ বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকতসহ পুলিশের ৭ সদস্য।

এরপর র‌্যাব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষী ও সর্বশেষ পুলিশের একজন কনস্টেবলকে গ্রেপ্তার করে।

মামলায় এখন মোট আসামীর সংখ্যা ১৪ জন। যাদের মধ্যে ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মামলার বৈধতা চ্যালেঞ্জসিনহা হত্যাসিনহা হত্যা মামলাসিনহার বোনের মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুলে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে অভ্যর্থনা নিষিদ্ধ! নোট-গাইড বিক্রেতাদের যা বললেন শিক্ষা মন্ত্রী

স্কুলে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে অভ্যর্থনা নিষিদ্ধ! নোট-গাইড বিক্রেতাদের যা বললেন শিক্ষা মন্ত্রী

মে ৮, ২০২৬

টানা বৃষ্টি ও জ্বালানির দাম বাড়ায় অস্থির বাজার, বাড়ছে সবজি-ডিম-মাংসের দাম

মে ৮, ২০২৬

জেদ্দা চেম্বারের সাথে কনসাল জেনারেলের বৈঠক, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

মে ৮, ২০২৬

১০ বছরের মাদকবিরোধী চুক্তিতে সই করল বাংলাদেশ-পাকিস্তান

মে ৮, ২০২৬
বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT