চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ মেধাবী

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৫:৫১ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ১০ মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে।

সোমবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সনদপত্র ও চেক তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. রাগিব রহমান, সঞ্জয় বসাক, ফারজানা তাসনীম পিংকী, জাকিয়া জাহান মুক্তা, মো. শামিম হোসেন, ওয়াহিদা জামান শিথী, সাইয়্যেদুজ্জামান, জিনাত শারমিন, দায়েদ হাসান ও দূর্জয় চক্রবর্তী।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ প্রদান করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, সামগ্রিক বিবেচনায় এই অর্জন গৌরবের। জঙ্গিবাদ ও উগ্রবাদ নির্মূলে পারিবারিক মূল্যবোধ থাকা অত্যন্ত জরুরী। সাম্প্রতিক সময়ে ‘বহিরাগত’ নিয়ে যে অপতথ্য ও অপপ্রচার চলছে তার নিন্দা জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব। মুক্তিযুদ্ধ ও সুস্থ মূল্যবোধের পরিপন্থী কোন কিছুকেই বিশ্ববিদ্যালয় কখনো স্বাগত জানাবে না।

উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রবর্তন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের

জুন ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

জুন ১৯, ২০২৬

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT