চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ বৃদ্ধির ইঙ্গিতের প্রভাবে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে। এর ফলে মূল্যবান ধাতুটি টানা তৃতীয় সপ্তাহের মতো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৪ দশমিক ৩৩ ডলারে নেমেছে। সপ্তাহের শুরু থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ০ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিকে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারের দামও ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২০২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। ড্রাগন বোট ফেস্টিভ্যাল উপলক্ষে ছুটির কারণে চীন ও হংকংয়ের শেয়ারবাজার শুক্রবার বন্ধ ছিল।

বিশ্লেষকদের মতে, ডলারের মান বর্তমানে গত এক বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে বাজারে চাহিদার ওপরও চাপ তৈরি হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে যে আশাবাদ তৈরি হয়েছিল, তা খুব বেশি সময় স্থায়ী হয়নি। তার ভাষ্য, ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের কঠোর মুদ্রানীতির অবস্থান ডলারকে আরও শক্তিশালী করেছে, যা স্বর্ণের বাজারে ভূরাজনৈতিক ইতিবাচক প্রভাবকে ম্লান করে দিয়েছে।

Reneta

সম্প্রতি অনুষ্ঠিত ফেডারেল রিজার্ভের প্রথম নীতি সভায় সুদের হার অপরিবর্তিত রাখা হলেও ভবিষ্যৎ প্রক্ষেপণে আরও কঠোর অবস্থানের আভাস মিলেছে। ফেডের ১৯ জন নীতিনির্ধারকের মধ্যে ৯ জন মনে করছেন, চলতি বছরের শেষ নাগাদ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নীতিগত সুদের হার আরও বাড়ানো প্রয়োজন হতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে ঘিরে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বাড়ায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে ঋণের খরচ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৮৭ শতাংশে পৌঁছেছে, যা ফেডের সর্বশেষ বৈঠকের আগে ছিল ৬১ শতাংশ। সাধারণত উচ্চ সুদের পরিবেশে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়, কারণ এ সম্পদ থেকে কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না।

এ পরিস্থিতিতে বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স ডিসেম্বরের জন্য স্বর্ণের মূল্য লক্ষ্যমাত্রা ৫ হাজার ৪০০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৯০০ ডলারে নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটির ধারণা, চলতি বছরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পথে হাঁটবে না।

অন্যদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিতেও কিছুটা স্বস্তি ফিরেছে। বৃহস্পতিবার ওমান উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে পুনরায় বাণিজ্যিক তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত দীর্ঘদিনের নৌ অবরোধও প্রত্যাহার করেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৮৩ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৭৪ দশমিক ৪৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ২৬৮ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজকে সোনার দামবিশ্ব বাজারসোনার দামস্বর্ণস্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT