চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট পর্ব সেরা ৩২-এ জায়গা করে নিলো সহ-আয়োজক মেক্সিকো। গুয়াদালাহারাতে সাউথ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে এ-গ্রুপে চ্যাম্পিয়নও স্বাগতিকরা।

ম্যাচের ১৬ মিনিটে সন হিউং-মিন গোলকিপারকে পেরিয়ে গোলমুখে শট নিয়েছিলেন, গোলমুখ থেকে মেক্সিকোর ডিফেন্ডার বল বিপদমুক্ত করেন। পরে অবশ্য অফসাইড ধরেন রেফারি। ২০ মিনিটে মেক্সিকোর হুলিয়ান কুইনোনেস দারুণ এক হেডে গোল পাওয়ার কাছাকাছি থাকলে সাউথ কোরিয়ার কিপার সেটি ঠেকিয়ে দেন।

সহ-আয়োজক মেক্সিকো বিশ্বকাপে গত ১২ ম্যাচে প্রথমার্ধে কখনও গোল হজম করেনি। ২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে প্রথমার্ধে সবশেষ দুটি গোল হজম করেছিল তারা, ৩-১ গোলে হেরেছিল।

Banglabid

প্রথমার্ধে সাউথ কোরিয়ার আক্রমণের নেতৃত্ব দেন সন। ৪১ মিনিটে সিওল ইয়ং-উ এবং ৪৪ মিনিটে লি কাং ইন ভালো দুটি আক্রমণ করেন। মেক্সিকো ম্যাচে তেমন প্রভাব রাখতে না পারলেও গোল হজম করেনি সেসময়। গোলশূন্য রেখে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে জেসাস গায়ার্দো এবং রাউল হিমেনেজ কোরিয়ার গোলমুখে আক্রমণ করেন। এ সময় বল উপরে উঠে গেলে সাউথ কোরিয়ার গোলকিপার কিম সেউং-গিউ বল ধরতে গিয়ে সতীর্থের সাথে সংঘর্ষে পড়েন। সুযোগে সেখান থেকে বল জালে জড়ান মেক্সিকো মিডফিল্ডার লুইস রোমো, ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল দিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে মেক্সিকো। ৭৫ মিনিটে রাউল হিমেনেজ আক্রমণ করলেও কোরিয়ার গোলকিপার বল ঠেকিয়ে দেন। পরের মিনিটে এইচ জে ইয়ং দারুণ একটি আক্রমণ করে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি।

Reneta

খেলার প্রায় শেষদিকে একসাথে দুটি সেভ করেন মেক্সিকো গোলকিপার রাউল রেঞ্জেল। রাইট উইং দিয়ে দারুণ একটি বল দেন কিম জিন-গিউ, চো গুয়ে-সুং হেড করলে বল ঠেকান মেক্সিকো গোলকিপার। একই বল আবারও পা দিয়ে মারলে আবারও ঠেকান রেঞ্জেল। এ যাত্রায় বেঁচে যায় মেক্সিকো। পরে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

সাউথ কোরিয়ার বিপক্ষে মেক্সিকোর জয়ে গ্রুপ ‘এ’তে চ্যাম্পিয়ন হয়েছে তারা, আরও একটি ম্যাচ বাকি গ্রুপপর্বে। ৩০ জুন মেক্সিকো সিটিতে রাউন্ড অব ‘৩২’র ম্যাচে গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ অথবা ‘আই’র তৃতীয় হওয়া দলের মুখোমুখি হবে মেক্সিকানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুয়াদালাহারাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোরোমোলিড স্পোর্টসসনসাউথ কোরিয়াসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT