চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর সুস্থ হতে ‘এক মাস’ লাগবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ৩০, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মোহামেদ সালাহর সুস্থ হতে এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন লিভারপুলের ফিজিও।

শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ৩-১ গোলে হেরে যায় লিভারপুল। ওই ম্যাচে ২৬তম মিনিটে সালাহ হাতে ব্যথা পান। বল দখলের লড়াইয়ে রামোস তাকে মার্কে রাখতে গিয়ে হাতের ভেতর হাত ঢুকিয়ে দেন। দুজনই মাটিতে পড়ে যান। সালাহর হাতে তখন মোচড় লাগে। কিছুক্ষণ খেলা চালিয়ে গেলেও বেশিক্ষণ থাকতে পারেননি। খেলতে চাওয়ার অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে ৩১তম মিনিটে তাকে মাঠ ছাড়তে হয়।

একদিন বাদে তিনি জানান, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন।

Banglabid

ফিজিও রুবেন পনস স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে বলেছেন, ‘যা ঘটেছে তার জন্য সে ব্যথিত। সেরে ওঠার জন্য মরিয়া। এই ইনজুরি থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। কিন্তু আমরা চেষ্টা করছি আরো আগে সুস্থ করে তোলার।’

মিশর তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে টুর্নামেন্ট শুরু হওয়ার পরদিন। ১৫ জুন শুক্রবার তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। এরপর তাদের ম্যাচ ১৯ জুন এবং ২৫ জুন।

অর্থাৎ সালাহর সুস্থ হতে যদি চার সপ্তাহ সময় লাগে, তিনি প্রথম পর্বে মাঠে নামতে পারছেন না। মিশর নকআউট পর্বে গেলে তবেই খেলার সম্ভাবনা আছে।

Reneta

সালাহ এই মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ গোল করেছেন। জাতীয় দলকে ৩৮ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আনতেও তার অবদান অনেকখানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

যৌন হয়রানিকে ‘অপরাধ’ হিসেবে অনুমোদন দিলো সৌদি

পরবর্তী

রাষ্ট্রপতির কাছ থেকে বজলুর রহমান স্মৃতি পদক নিলেন চ্যানেল আইয়ের সোমা ইসলাম

পরবর্তী
বজলুর রহমান স্মৃতি পদক

রাষ্ট্রপতির কাছ থেকে বজলুর রহমান স্মৃতি পদক নিলেন চ্যানেল আইয়ের সোমা ইসলাম

পানীয় রেসিপি: কমলা তরমুজের মকটেল

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT