চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা নাকচ করে পাল্টা অভিযানের দাবি পাকিস্তানের

নাফিস ইফতেখারনাফিস ইফতেখার
৮:৫১ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছেই। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকে ভারত জঙ্গি হত্যার কথা জানালেও, অভিযানের বিষয়টি নাকচ করেছে পাকিস্তান। উল্টো ৮ ভারতীয় সেনাসদস্যকে হত্যা ও ১ জনকে আটকের দাবি করেছে তারা। তবে, ভারতের মিডিয়ার খবর, পুরো অভিযান ভারতীয় সেনাবাহিনী ভিডিওতে ধারণ করেছে – যা প্রয়োজনে প্রকাশ করবে দেশটির সরকার।

১৮ সেপ্টেম্বর উরি সীমান্তে পাকিস্তানের হাতে ১৯ ভারতীয় সেনা হত্যার সরাসরি জবাব হিসেবে বৃহস্পতিবার পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানিয়েছিল ভারত। পাকিস্তানের পাল্টা হামলার দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২ ভারতীয় সেনা আহত হলেও কোনো প্রাণহানি হয়নি। অপারেশনের পর সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্তবর্তী এলাকার কয়েকটি গ্রাম থেকে জনসাধারণকে সরিয়ে নিয়েছে ভারত।

এক ভারতীয় সেনাসদস্যকে আটকের দাবি করেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম, ‘ডন’ এর সংবাদে বলা হয়, আটক সেনার নাম চান্দু বাবুলাল চৌহান। বয়স ২২ বছর। আটকের পর তাকে হেফাজতে নিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতও তাদের এক সেনাসদস্য আটকের কথা জানিয়েছে। বলা হয়, এক ভারতীয় সেনা ভুলবশত লাইন অফ কন্ট্রোল পার হয়ে পাকিস্তানে ঢুকে পড়ে।

তবে সার্জিক্যাল স্ট্রাইকে তার কোনো ভূমিকা ছিলো না বলে দাবি করেছে ভারত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সফল জঙ্গিবিরোধী অভিযানের জন্য- ভারতীয় সেনাবাহিনী ও মোদি সরকারের প্রশংসা করেছে কংগ্রেসসহ সব ক’টি বিরোধী দল। সর্বদলীয় সভার আগে প্রকাশিত এক বিবৃতিতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি বলেছেন, পাকিস্তানকে কড়া জবাব দেয়া হয়েছে। সবাইকে মোদি সরকারকে সহায়তার আহ্বানও জানান সোনিয়া গান্ধি।

একটি সূত্রের বরাতে জঙ্গিবিরোধী সার্জিক্যাল স্ট্রাইকের পুরোটাই ক্যামেরায় ধারণের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়েছে প্রয়োজনে পুরো ভিডিওই ভারত সরকার প্রকাশ করবে। ভিডিও’র কিছু অংশ ড্রোনে ধারণ করার কথাও জানানো হয়েছে।

ভারত ও পাকিস্তানকে সংঘাতের পথ পরিহারের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট জানান, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় যুক্তরাষ্ট্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT