চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশে নৌ-শ্রমিক ধর্মঘটে যাত্রীরা বিপাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

ন্যূনতম মজুরিসহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘটে ঢাকাসহ সারা দেশে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পণ্য পরিবহনও স্থবির হয়ে পড়েছে। তবে সরকারি মালিকানার কয়েকটি যাত্রীবাহী জাহাজ চলছে। কয়েক দফা ধর্মঘটের ডাক দিয়েও কর্তৃপক্ষের আশ্বাসে শেষ পর্যন্ত তা প্রত্যাহার করেছিল নৌযান শ্রমিক ফেডারেশন। পরে দাবি আদায় না হওয়ার অভিযোগে বুধবার রাত থেকে ধর্মঘট শুরু করেন তারা। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিঘ্নিত হচ্ছে পণ্য পরিবহন।

চট্টগ্রাম থেকে সারা দেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে গভীর সমুদ্রে মাছ শিকারও। চট্টগ্রাম বন্দরের বহিরনোঙ্গরে মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাস এবং ছাড়া বন্ধ রয়েছে। খুলনা এবং মংলা বন্দরেও পরিবহন বন্ধ রয়েছে সব ধরনের দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস।

ভোলা, পটুয়াখালীসহ বরিশাল বিভাগের ৬ জেলায় প্রতিদিন সারা দেশে প্রায় ৩ হাজার নৌযান চলাচল করে। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে তা। চাঁদপুর থেকে কমপক্ষে ২০টি রুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। তবে ধর্মঘটের মতো কর্মসূচী দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন নৌযান শ্রমিক নেতারা।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন,‘ একেবারে সর্বনিম্ন গ্রেডে শ্রমিকদের মজুরির বিষয়ে মালিকরা সম্মতি দিচ্ছে না। আশ্বাসে আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে না। মজুরি সংক্রান্ত বিষয়টির সমাধান হতে হবে’।

সারা দেশের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনী অনেক পণ্য সরবরাহ হয় নৌপথে। নৌ শ্রমিকদের ধর্মঘটে বিদেশে পণ্য পরিবহনে জটিলতার পাশাপাশি দেশের বাজারে বিরূপ প্রভাবের আশংকা করছেন ব্যবসায়ীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌ ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT