চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে গণধর্ষণের শিকার নারী পোশাক শ্রমিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২৪, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় জড়িত তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন নির্যাতিতা।

গত ২২ জুন রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে ওই নারীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানায়, ওইদিন রাতে (২২ জুন) কারখানায় কাজ শেষ করে ওই নারী শ্রমিক নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। সেসময় তার পূর্ব পরিচিত যুবক তারেক ও রাব্বী তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তিনজনে গণধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয় তারা।

পরে ওই নারী শ্রমিক ভয়ভীতির তোয়াক্কা না করে রাতে সাভার মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষণকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো সিরাজগঞ্জের বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়ার শামীম হোসেনের ছেলে তারেক রহমান (২১), নড়াইলের কালিয়া থানার ফিরোজ কাজীর ছেলে রাব্বি (২০) ও অমিত হাসান (২২)।

এরা সবাই জয়নাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত। গণধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

Reneta

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন, আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে। ধর্ষণের শিকার ওই নারী হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT