চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের রোমাঞ্চ, সাব্বিরের দায়িত্ববোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
সাব্বির রহমান (ফাইল ফটো)

সাব্বির রহমান (ফাইল ফটো)

বাংলাদেশ দলের মারকুটে এক ব্যাটসম্যানের নাম সাব্বির রহমান। তাই বলে দায়িত্ব নিয়ে খেলতে কখনই পিছপা হন না। স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজ ধরে রেখে ব্যাটিং করেন দায়িত্ব নিয়ে। সময়ের সঙ্গে হচ্ছেন পরিণত। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রোমাঞ্চ কাজ করলেও দায়িত্ব নিয়ে খেলার ব্যাপারটি ঠিকই মাথায় রাখছেন এই ক্রিকেটার।

জুনে ইংল্যান্ডে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের ভাবনার কথা জানালেন সাব্বির। আইসিসির আসরে বাংলাদেশের পক্ষে ভাল ক্রিকেট খেলার আশ্বাস দিলেন, ‘প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব একদিকে রোমাঞ্চ অন্যদিকে অনেক দায়িত্ব আছে। এই দুইটা জিনিস মিলে ভাল কিছু করতে পারাটাই হবে অর্জন। আমি কঠোর অনুশীলন করছি। প্রিমিয়ার লিগে রান করছি। ওখানে (ইংল্যান্ড) যেন ভাল কিছু দিতে পারি।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রতিপক্ষ শক্তিশালী হলেও যেকোন দলকে হারানোর বিশ্বাস রয়েছে সাব্বিরের মাঝে, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ভাল ক্রিকেট খেলা। যেভাবে খেলছি টিম হিসেবে যে কোন টিমের সাথে আমরা ভাল খেলব, এই আত্মবিশ্বাস আছে আমাদের। চ্যাম্পয়ন্স ট্রফিতে যেন ভাল ক্রিকেট শো করতে পারি এটাই আমাদের টার্গেট। শতভাগ দিয়ে খেলতে পারলে যে কোন টিমকেই হারানো সম্ভব।’

এমনিতে আইসিসির ইভেন্ট, সেই সঙ্গে ইংল্যান্ডের মাটি। বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা বলছেন প্রচুর রান হবে সেখানকার উইকেটে। ভাল করবেন স্ট্রোক মেকাররা। সেটি হলে সাব্বিরের জন্য তো সোনায়সোহাগা। সাব্বির তো স্ট্রোক খেলতেই ভালবাসেন। এখনই এসব ভেবে আহলাদে আটখানা হতে চান না সাব্বির। উইকেটের ধরণ অনুযায়ী ব্যাটিং করাই লক্ষ্য তার, স্ট্রোক মেকার হিসেবে আমি টার্গেট রাখি না। কেননা ব্যাটসম্যানদের জন্য ক্রিকেট হচ্ছে এক বলের খেলা। উইকেট যেমন সে অনুযায়ী খেলব। ব্যাটসম্যানরা ইংল্যান্ডে রান পাবে এ ব্যাপারে আমি আশাবাদী। নিজেকে মেলে ধরার জন্য অনুশীলন করছি।

প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে ৭৮ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে খেলা সাব্বির রহমান। ইংল্যান্ড যাত্রার আগে পাবেন আর একটি ম্যাচ। ব্যাটে রান করে আত্মবিশ্বাস নিয়ে যেতে চান ইংল্যান্ডে, ‘যেখানেই খেলিনা কেন রান অনেক গুরুত্বপূর্ন। রান পেলে আত্মবিশ্বাস তৈরী হয়। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে ইংল্যান্ডের অনেক পার্থক্য আছে। প্রিমিয়ার লিগের পাশাপাশি আমরা নিজেরা মেশিনে ও স্ল্যাপে প্র্যাকটিস করছি যাতে ওখানে মানিয়ে নিতে পারি। প্রিমিয়ার লিগ খেলছি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। রান করে যেন ওখানে আত্মবিশ্বাসী থাকতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিসাব্বির রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা আনছে বাংলালিংক

এপ্রিল ২২, ২০২৬

নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করে এসএসসি পরীক্ষার্থী পেল ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা

এপ্রিল ২২, ২০২৬

এমপিদের জন্য শুল্কমুক্ত নয়, ডিসি–ইউএনওদের মতো গাড়ি চান হাসনাত

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রেখে ইরান যুদ্ধ থেকে কৌশলগত লাভ তুলছে চীন

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্থিক তদন্তের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT