চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জের সাবেক ভিসি’র বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের পাহাড়সম অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল: শিক্ষার্থীদের তোপের মুখে সদ্য পদত্যাগকারী গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন তার নিকট আত্মীয়সহ ২৭ জনকে বিভিন্ন পদে চাকরি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি টাকার বিনিময়ে প্রশাসনিক কর্মকর্তা পদে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভাতিজাসহ কমপক্ষে আরো ৫০ জনকে চাকরি দিয়েছেন। প্রায় ৩০ থেকে ৪০জন জামায়াত-বিএনপি পন্থী শিক্ষক নিয়োগ দিয়েছেন মোটা অংকের টাকার বিনিময়ে। তার নিয়োগ দেয়া ওইসব শিক্ষকরাও তার পদত্যাগের দাবিতে আন্দোলনে শরীক হয়েছিলেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বয়স শেষ হয়েছে, এমন ব্যক্তিকেও চাকরি দিয়েছেন মোটা অংকের টাকার বিনিময়ে। নাম পরিবর্তন করে এক ভাইয়ের পদে অন্য ভাই চাকরি করছেন বছরের পর বছর, এমন অভিযোগের প্রমাণও পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নথি থেকে এসব অভিযোগ পাওয়া গেছে। নাসির উদ্দিন ছাড়াও এসব অনিয়মের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নামও উঠে আসছে তথ্য সংগ্রহকালে।

জানা গেছে, গত সাড়ে ৪ বছরে তিনি এসব মানুষদের চাকরি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী দেখা যায়, গত সাড়ে ৪ বছরে সাবেক ভিসির নিকট আত্মীয় ২৭জন ছাড়াও আরো ৮ জনকে চাকরি দিয়েছেন। আপনজনদের মধ্যে চাকরি পেয়েছেন যারা তারা হলেন সহকারী অধ্যাপক শরাফত আলী (ভাগ্নি জামাই), সেকশন অফিসার হামীম খোন্দকার (ভাতিজা), সহকারী অধ্যাপক মাহামুদ পারভেজ (ভাতিজা), সেকশন অফিসার কানিজ ফাতেমা (বোনের ননদের মেয়ে), হিসাব রক্ষণ কর্মকর্তা চৌধুরী মনিরুল হাসান (ভাগ্নে), অডিট অফিসার ফয়সাল আহম্মেদ (বন্ধুর ভাগ্নে), সহকারী অডিট অফিসার (বন্ধুর ভাগ্নের স্ত্রী), সহকারী প্রোগ্রামার আবীর আহসান মনির (ভাগ্নে), প্রশাসনিক কর্মকর্তা আতাউর হোসেন (মামাতো বোনের ছেলে), প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম (ভায়রার ছেলে), প্রশাসনিক কর্মকর্তা রাকিবুল ইসলাম (ভাতিজা), ডেপুটি রেজিস্ট্রার খানঁ মোহাম্মাদ আলী (নিকট আত্মীয়), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (খানঁ মোহাম্মাদ আলীর শালা), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাহারুল ইসলাম (খালাতো বোনের ছেলে), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (পারভেজের আপন বোন, এইচএসসি পাশ), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (বড় বোনের মেয়ে, এইচএসসি পাশ), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুশফিকুর রহমান (ময়মনসিংহের উপাচার্যের বাসায় থাকতেন), নিরাপত্তা সহকারী (মোশারেফের চাচাতো ভাই), এমএলএসএস আজিজ খোন্দকার (চাচাতো ভাইয়ের ছেলে), মালি শাহআলম তালুকদার (চাচাতো বোনের ছেলে), মালি রেজাউল খোন্দকার (চাচাতো ভাই), মালি এয়াহিয়া সিকদার সোনাকুড় (বেয়াই), মালি ওছিকার সোনাকুড় (বেয়াই, সরকারি চাকরির বয়স শেষ)। সর্বশেষ মেয়াদ বাড়ার আগে আপন ভাগ্নেসহ ৮জনকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, নাসির মোল্লা নামে এক গার্ড ভিসির মাধ্যমে চাকরি দেয়ার নাম করে কাশিয়ানীর দুই ব্যক্তির কাছ থেকে আইনজীবির মাধ্যমে প্রায় ৫ লাখ টাকা নিয়েছেন। কিন্তু চাকরি দেননি তাদের। এমনকি তাদের টাকাও ফেরত দেননি।

Reneta

নাসির উদ্দিনের চাচাতো ভাইয়ের ছেলে এমএলএসএস আজিজ খোন্দকারের বিরুদ্ধেও নারী কেলেংকারী ও লাখ লাখ টাকার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এসব অনিয়মের বিষয়ে জানতে চেয়ে সাবেক ভিসি খোন্দকার নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। একবার শুধু রিসিভ করে হ্যালো বলে কেটে দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়নাসির উদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT