চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের একসঙ্গে লেখা বইয়ে দু’দেশে তুমুল বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
আইএসআই-র-বই-সাবেক-গুপ্তচর-গোয়েন্দা

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ ও ভারতের ‘র’ এর দুই সাবেক প্রধানের একসঙ্গে লেখা বই নিয়ে বৈরিতার শীর্ষে থাকা দুই দেশেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেননা বইটিতে দুই দেশের গোপন অনেক বিষয় উঠে এসেছে।

পাশাপাশি বহু বছর ধরে থেমে থেমে চলে আসা ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধেরও তাগিদ দিয়েছেন বইয়ের লেখকরা।

ইতোমধ্যে পাকিস্তান তাদের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুররানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ও তার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে ভারতেও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন র’এর সাবেক প্রধান এ.এস. দুলাত।

Banglabid

ভারতীয় সাংবাদিক আদিত্য সিনহার প্রস্তাবে লেখা গত সপ্তাহে প্রকাশিত ‘দ্য স্পাই ক্রনিকলস: র, আইএসআই অ্যান্ড দ্য ইলিউশন অব পিস’ নামের বইটিতে উঠে এসেছে দু’দেশের সামরিক বিষয়ের নানা অজানা কথা।

বইটিতে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে ইউএস নেভি সিলের অভিযানের বিষয়ে কথা বলা হয়েছে। সে সময়কার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আগে থেকেই নাকি জানতেন এ অভিযানের কথা। এমনকি ওই অভিযানের আগে ইসলামাবাদ-ওয়াশিংটন একটি সমঝোতাও হয়েছিল।

র’এর কাছেও এরকম খবর ছিল বলে উল্লেখ করা হয়েছে বইটিতে।

Reneta

পাঠানকোট বিমানঘাঁটির জঙ্গি হামলা নিয়েও আলোচনা হয়েছে এতে। ২০১৬ সালের ২ জানুয়ারি ওই জঙ্গি হামলা নিয়ে পাকিস্তান বেশ অস্বস্তিতে ছিল। আর তাই অস্বস্তি কাটাতেই কুলভূষণ যাদবকে সামনে আনা হয়। ভারতের পোখরান পরমাণু বিস্ফোরণের ব্যাপারেও বিস্তারিত তুলে ধরা হয়েছে এই বইয়ে।আইএসআই-র-বই-সাবেক-গুপ্তচর-গোয়েন্দা

এছাড়াও কাশ্মীর, হাফিজ সইদ, পাক-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে আমেরিকা-রাশিয়ার ভূমিকা, পাক-ভারত শান্তি প্রক্রিয়ায় সন্ত্রাসের প্রভাবসহ আরও বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বইটিতে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বইটি লিখে সেনাবাহিনীর কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছেন দুররানি। আগামী সপ্তাহে দিল্লির একটি অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করতে ভারতে যাবার কথা ছিল দুররানির। আপাতত বাতিল হয়েছে সেই সফরও।

তবে বইটির অন্য লেখক দুলাত দুররানির পাশে দাঁড়িয়ে জানিয়েছেন তারা দু’জনেই অনেক বছর আগে অবসর নিয়েছেন। তাই বইটিতে সাম্প্রতিক কোন গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআইভারত-পাকিস্তানরলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT