চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবরিনার বিরুদ্ধে দ্রুতই চার্জশিট: ডিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২২, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

জালিয়াতির অভিযোগে জোবেদা খাতুন হেলথকেয়ারের (জেকেজি) চেয়ারম্যান ডা. সাবরিনার বিরুদ্ধে করা মামলার দ্রুত চার্জশিট দেওয়ার আশা প্রকাশ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়াও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে করা প্রতারণা মামলার তদন্তভার ডিবির কাছ থেকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে সাহেদের বিরুদ্ধে করা মামলাটি হস্তান্তর করা হচ্ছে। তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় করা মামলাটি তদন্ত করবে ডিবি।’

‘‘সাহেদকে গ্রেপ্তার থেকে শুরু করে র‌্যাব কাজ করেছে। মামলা ডিবি তদন্ত করছিল। পাঁচদিন আমাদের কাছে রিমান্ডে ছিল, অনেক তথ্য আমরা পেয়েছি। আজকের মধ্যে হয় তো র‌্যাবে আসামি হস্তান্তর করা হবে।’’

এর আগে প্রতারণার মামলায় গ্রেপ্তার সাহেদের মামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে র‌্যাব। পরে র‌্যাবকে তদন্তের অনুমোদন দেয়া হয়।

Reneta

সাহেদকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অভিযানে উদ্ধার অস্ত্র কোনো কাজে ব্যবহৃত হয়েছে কি না- এমন প্রশ্নে আব্দুল বাতেন বলেন, ‘অস্ত্রটি কোথাও ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি। মাঝেমাঝে অপরাধীরা বৈধ অস্ত্রের পাশাপাশি অপরাধ আড়াল করতে অবৈধ অস্ত্র ব্যবহার করে থাকে।’

জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা  জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনার মামলা সম্পর্কে আব্দুল বাতেন বলেন, ‘চেয়ারম্যান নয়, আহ্বায়ক হিসেবে ডা. সাবরিনা চৌধুরীর সম্পৃক্ততা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আশা করছি এ মামলায় আমরা দ্রুতই চার্জশিট দিতে পারব।’

গ্রেপ্তারের আগে বিভিন্ন মিডিয়ায় ডা. সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান পরিচয় দিলেও ডিবির তদন্তে তা পাওয়া যায়নি বলে জানান তিনি।

আব্দুল বাতেন বলেন, ‘চেয়ারম্যান হিসেবে কোনো ডকুমেন্ট আমরা পাইনি। তবে আহ্বায়ক হিসেবে সম্পৃক্ত থাকার কাগজ পাওয়া গেছে।’

জালিয়াতির অভিযোগ থাকায় ১২ জুলাই ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে তেজগাঁও থানা পুলিশ। তবে কোনো সদুত্তর দিতে না পারায় তাকেও গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে ১৩ জুলাই সাবরিনার তিনদিনের ও ১৭ জুলাই ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে গত ১৫ জুন বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেকেজি হেলথ কেয়াররিজেন্ট হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT