চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত বছর পর এসেছে জুয়েলের গান

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৭:১৭ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
বিনোদন
A A
সবাই মিলে অ্যালবামের মোড়ক খোলা হ​য়

সবাই মিলে অ্যালবামের মোড়ক খোলা হ​য়

নব্বই দশকের জনপ্রিয় শিল্পী জুয়েল আবার গান নিয়ে এসেছেন। বাপ্পা মজুমদারের সুর, সংগীত পরিচালনা ও প্রযোজনায় হাসান আবিদুর রেজা জুয়েলের দশম একক অ্যালবামের সিডির মোড়ক খোলা হলো আজ বৃহস্পতিবার। অ্যালবামের নাম ‘এমন হলো কই’। জুয়েল এখানে চারটি মৌলিক গান গেয়েছেন। গানগুলোর কথা লিখেছেন শাহান কবন্ধ। পাশাপাশি একটি রবীন্দ্রসংগীতও গেয়েছেন। আজ দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার, ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, পার্থ মজুমদার, আলিফ আলাউদ্দিন, রাশীদ খান, রিয়াদ হাসান, গীতিকার জুলফিকার রাসেল, শাহান কবন্ধ প্রমুখ।

আবিদুর রেজা জুয়েল বলেন, ‘আমি ছোটবেলায় রবীন্দ্রসংগীত গাইতাম। পরে আধুনিক গানে চলে আসি। তখন মনে হয় এই গানের গভীরতা ও বাণী বুঝতাম না। এখন কিছুটা হলেও বুঝতে পারি। তাই এই প্রচেষ্টা। যদিও প্রথাগত ভাবে রবীন্দ্রনাথের গান গাওয়ার ব্যাপারে আমার ভিন্ন মত রয়েছে। আমি গানের বাণী, সুর যথাসাধ্য ঠিক রেখে খোলা গলায় গাওয়ার পক্ষে।’

বাপ্পা মজুমদার বলেন, ‘জুয়েলের কাছে আমি ঋণী। তার হাত ধরে আমার গানের জগতে প্রবেশ। একদিন তিনি আমাকে নিয়ে গেলেন বেতার জগতে। বললেন, “আমার ছোট ভাই বাপ্পা। খুব ভালো গান গায়।” তিনি এত জোর দিয়ে বললেন যে এরপর বেতার জগতের মালিক আমাকে গাওয়ার সুযোগ দিলেন। আর তাই আমার প্রযোজনা প্রতিষ্ঠানের (BEE EMMZ WORKSTATION) প্রথম অ্যালবামটাই হাসান আবিদুর রেজা জুয়েলের। আমি নিজ উদ্যোগে করেছি। খুবই ভালো লাগছে।’

Banglabid

জুয়েল আরও বলেন, ‘এই অ্যালবাম বাপ্পা নিজ উদ্যোগে করেছেন। কোনো বাণিজ্যিক সাফল্য বা লাভের চিন্তা না করেই। দারুণ কিছু গান লিখছে শাহান কবন্ধ। এটা আমার জন্য খুব সম্মানের। আমি দারুণ আপ্লুত বাপ্পার ভালোবাসায়।’

২০১০ সালে আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে জুয়েলের ‘দরজা খোলা বাড়ি’ নামে ৯ম একক অ্যালবাম বের হয় লেজার ভিশন থেকে।

হাসিান আবিদুর রেজা জুয়েলের অ্যালবামের কভার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পা মজুমদার
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT