চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ফেরার ম্যাচে নায়ক আরিফুল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১১:১৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওভারে দরকার ছিল ২২ রান। অসাধ্য কাজটা এক বল হাতে রেখেই সাধন করে ফেললেন আরিফুল হক। মেহেদী হাসান মিরাজকে চার ছক্কা মেরে দলকে উপহার দিয়েছেন দুর্দান্ত জয়।

প্রথম দুই বলে ছয়ের পর মাঝের এক বল ডট। পরের দুই বলে আবার ছয়। তাতেই ভেঙেচুড়ে শেষ তামিম ইকবালের দল ফরচুন বরিশালের জয়ের স্বপ্ন।

প্রত্যাবর্তনের ম্যাচে সাকিব আল হাসান ব্যাটে-বলে আহামরি কিছু করতে না পারলেও ৪ উইকেটে জিতেছে তাদের জেমকন খুলনা।

নিষেধাজ্ঞা কাটিয়ে ১৩ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সাকিব ছিলেন অনুজ্জ্বল। টাইগার অলরাউন্ডার ৩ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে নেন একটি উইকেট। ব্যাট হাতে ১৩ বলে করেন ১৫ রান।

বরিশাল-১৫২/৯ (২০ ওভার), খুলনা-১৫৫/৬ (১৯.৫ ওভার)

পুরো খেলায় আধিপত্য দেখালেও শেষ ওভারে ম্যাচ হাতছাড়া হয় বরিশালের। ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন আরিফুল। চার ছক্কার পাশাপাশি তার ইনিংসে ছিল দুটি চারের মার।

Reneta

বরিশালের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে খুলনা ধুঁকেছে। তবে শেষ ওভারে নাটকীয়ভাবে দলকে জেতান আরিফুল। ২০১৬ সালে বিপিএল আসরে খুলনা টাইটানসকে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছিলেন তিনি। অনেকদিন পর তাকে দেখা গেল ফিনিশারের ভূমিকায়।

জহুরুল ইসলাম ৩১ ও শামিম পাটোয়ারি করেন ২৬ রান। তাসকিন আহমেদ ও সুমন খান নেন দুটি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি নেন একটি করে উইকেট। প্রথম তিন ওভারে মাত্র ১২ রান দেয়া মিরাজ শেষ ওভারে ৫ বলে হজম করেন চার ছক্কা।

টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশাল প্রথম বলেই উইকেট হারায়। শফিউল ইসলামের বলে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজ। আরেক ওপেনার তামিম ইকবাল উইকেটে থিতু হয়ে বেশিদূর যেতে পারেননি। ১৫ রান করে ফেরেন সাজঘরে।

দুই ওপেনার ব্যর্থ হলে যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার পারভেজ হোসেন ইমন তিনে নেমে লড়াই করেন দুর্দান্ত। এ বাঁহাতির ফিফটিতে দেড়শ পেরোয় বরিশাল।

ইমন ৪২ বল খেলে করেন ৫১ রান। ইনিংসে ছিল তিনটি চার ও চারটি ছয়ের মার। তৌহিদ হৃদয়ের ২৫ বলে ২৭ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ১০ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস দলকে এনে দেয় লড়াইয়ের পুঁজি।

দুর্দান্ত বোলিং করেছেন শহিদুল ইসলাম। ৪ ওভারে ১৭ রানে নেন চার উইকেট। শফিউল ইসলাম ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট। ৪০৬ দিন পর মাঠে ফেরা সাকিবের শিকার এক উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফুলজেমকন খুলনাবিসিবিবেক্সিমকো ঢাকামুশফিকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬

বিনোদন সাংবাদিকতা ও আনন্দ আলোর জন্মদিন

এপ্রিল ২৪, ২০২৬

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়ানো হয়েছে: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT