চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:৫২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারের ইনানীতে
নামিয়ে ফেরার পথে যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১ জন নিহত
হয়েছে।

হেলিকপ্টারটিতে ৫ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। তবে সাকিব অক্ষত
এবং নিরাপদে আছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী জানান,
সাকিব আল হাসানকে নিয়ে একটি বেসরকারি এয়ার এভিয়েশনের ওই হেলিকপ্টার
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গিয়েছিল। তাকে সেখানে নামিয়ে যাত্রী নিয়ে আবার ঢাকা ফেরার সময় সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার রেজু নদী সংলগ্ন সাগর মোহনায় সেটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর ৫ আরোহীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তি শাহ আলম ঢাকার একটি বিজ্ঞাপন সংস্থার কর্মকর্তা বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, উদ্ধার হওয়া ৫ জনকে হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়। তবে ঘটনার কারণ এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে থাকলেও অপর ৪ জন সম্পর্কে তিনি জানেন না।

Reneta

ওসি জানান, হেলিকপ্টারের পাইলট শফিকুল ইসলাম এখন ইনানী স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, হেলিকপ্টারটি কক্সবাজার প্রবেশের সময় তাকে অবহিত করা হয়নি। তাই এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’ ভিসা নিয়ে সিদ্ধান্ত পাল্টাচ্ছে শ্রীলংকা

পরবর্তী

নিরাপদে সাকিব, ভক্তদের স্বস্তি

পরবর্তী

নিরাপদে সাকিব, ভক্তদের স্বস্তি

‘দরজা খুলে ভিডিও করায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT