চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকার সাক্ষাত পেতে দুই পুত্র জেল গেইটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সাক্ষাত পেতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন সাকার দুই পুত্র হুম্মাম কাদের চৌধুরী ও ফায়াজ কাদের চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন দুই আইনজীবী।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তারা জেল গেইটে পৌঁছান। তাদের সাথে ছিলেন দুই আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী ও অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম। শুক্রবার দুপুরেও তারা এসেছিলেন জেল গেইটে।

সাকা পুত্র হুম্মাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাদের আইনজীবীরা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে সকাল থেকে অপেক্ষা করেছিলেন। তাদের কথা বলার অনুমতি দেওয়া হয়নি। বাবা একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য কথা বলতে চেয়েছেন। আমরা তা শুনতে আর বাবার সাথে সাক্ষাতের সুযোগ পেতে আবারও এসেছি।’

প্রায় ১০ মিনিট জেল গেইটে অপেক্ষার পর কারা কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে ফিরে যান সাকা চৌধুরীর দুই ছেলে ও আইনজীবীরা। শনিবার (২১ নভেম্বর) তারা আবারও সাক্ষাত করার আশায় আসবেন বলে সাংবাদিকদের জানান।

আলী আসহান মুহাম্মদ মুজাহিদ এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রাণ ভিক্ষা চাওয়া-না চাওয়ার ওপর নির্ভর করছে তাদের মৃত্যুদন্ড কার্যকরের সময়।

বৃহস্পতিবার রাতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের রায় কারাগারে পৌছানোর পর ঐ এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। রাতেই তাদের রায় পড়ে শোনান জেল কর্তৃপক্ষ।

Reneta

রায় কার্যকরে সরকারের নির্বাহী আদেশ পেলেই কারা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

এপ্রিল ২০, ২০২৬

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

‘যদিও ভূমিকাটা ভালো, কিন্তু পরিণতিটা ক্ষতিকর’

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামাক ব্যবহার কমাতে বাজেটে ৩ প্রস্তাব, রাজস্ব বাড়তে পারে ৮৫ হাজার কোটি

এপ্রিল ২০, ২০২৬

নাহিদের ৫ উইকেট, দারুণ জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT