চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যদিও ভূমিকাটা ভালো, কিন্তু পরিণতিটা ক্ষতিকর’

অনলাইনে ভুল তথ্য ও অপতথ্য নিয়ে সতর্ক করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

চ্যানেল আই অনলাইনের ১২ বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন সাংবাদিকতায় মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

সোমবার বিকেলে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্মে তথ্যের দ্রুত বিস্তার যেমন ইতিবাচক, তেমনি ভুল তথ্যের প্রভাবও মারাত্মক। “মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন অনলাইনে ভূমিকা রাখছে- ভূমিকাটা ভালো মনে হলেও এর পরিণতি অত্যন্ত ক্ষতিকর,” উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু দেশের জন্য নয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে অনলাইন মিডিয়াগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। এ ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে চ্যানেল আই অনলাইন অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিতি মানেই পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নয়; বরং ডিজিটাল একটি বিস্তৃত ও ধাপে ধাপে এগিয়ে চলা প্রক্রিয়া। উদাহরণ হিসেবে বিবিসিতে দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখনও পুরোপুরি ডিজিটালাইজড হয়নি।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের দিকে এগোনোর পরিকল্পনা রয়েছে এবং সে লক্ষ্যে কাজ চলছে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের অবস্থান স্পষ্ট- প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল সব মাধ্যমই স্বাধীনভাবে কাজ করবে। এ লক্ষ্যে বিএনপি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

Reneta

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘অ্যালগরিদম যুগে সাংবাদিকতা’ উপস্থাপন করেন চ্যানেল আই অনলাইনের সম্পাদক ও চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান। এ বিষয়ের উপর আলোচনা করেন ঢাকা স্ট্রিমের হেড অব কন্টেন্ট এন্ড ডিজিটাল গ্রোথ স্ট্যাটেজি ইয়াসাব ওসামা রহমান, এনটিভি অনলাইনের সম্পাদক ফখরুদ্দিন জুয়েল, সাংবাদিকতা ও গণযোগাযোগের শিক্ষক কবি আফরোজা সোমা, প্রথম আলোর হেড অব ডিজিটাল এন্ড অনলাইন শওকত হোসেন মাসুম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষক ড. ইমরান হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসের খান চৌধুরীচ্যানেল আই অনলাইনজাহিদ নেওয়াজ খানতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়লিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT