চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার পথে টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে গতকাল শুক্রবার রাতে সাউথ আফ্রিকার উদ্দেশ্যে দেশত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির কাছ থেকে ক্রিকেট থেকে দুই মাসের ছুটি পাওয়ায় দলের সঙ্গে যাননি সাকিব আল হাসান।

আপাতত টেস্টে ডাক পাওয়া ক্রিকেটাররাই সাউথ আফ্রিকার পথে উড়াল দিয়েছেন। পরবর্তীতে ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দেশ ছাড়বেন।

সাউথ আফ্রিকার মাটিতে কোনো ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বিসিবির নির্বাচক হাবিবুল বাশারের কন্ঠে সেই খরা কাটানোর প্রত্যাশা ঝরে পড়ল।

‘এবারের সফরটা কিন্তু চ্যালেঞ্জিং হবে। সাউথ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনটা আমাদের জন্য সবসময় চ্যালেঞ্জিং। আমাদের সাম্প্রতিক ফর্মটা যদি দেখেন, ওয়ানডে টিমের ফর্মটা দেখেন, একটু তো আশাবাদী আমরা হতেই পারি। এই আশা নিয়েই আমরা যাচ্ছি।

‘আমরা জানি আমাদের কাজটা অনেক কঠিন। ওদের দলটা দেখেন। ওরা সেরা দল নিয়েই আমাদের সঙ্গে নামবে। ওরা সেরা ভেন্যুগুলোতেই আমাদের খেলাগুলো দিচ্ছে। বাংলাদেশ দলকে খুব সিরিয়াসলি নিচ্ছে। যে ফর্মে বাংলাদেশ টিম আছে সেটা ধরে রাখতে পারি, আমাদের সেরাটা দিতে পারি, অবশ্যই এই সফরে ভালো কিছু আশা করতে পারি।’

সাকিব আল হাসানের না থাকাটা যে শুন্যতা, সেটি বাশার সবাইকে আবারো মনে করিয়ে দিলেন, ‘সাকিবকে আসলে মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে ভারসাম্য অনেক ভালো থাকে। আমাদের অন্যতম সেরা পারফরমার। সাকিবের পারফরম্যান্স আমরা তো সবাই জানি।’

Reneta

‘তবে আমি আসলে এখন এটা আনিয়ে ভাবছি না। আমরা এখন যে দল আছে সেটা নিয়েই ভাবছি। আমরা বিশ্বাস করি যে দল আছে সেটা নিয়ে আমরা ভালো পারফর্ম করতে পারবো।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১৮, ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয়টি হবে সেঞ্চুরিয়নে। দ্বিতীয় ওয়ানডে জোহানেসবার্গে। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

ডারবানে সিরিজের প্রথম টেস্ট শুরু ৩১ মার্চ। সেন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৮ এপ্রিল। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগারবাংলাদেশবাশারলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT