চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর স্যানিটাইজার স্প্রে করলেন থাই প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সংবাদ সম্মেলন ডেকেছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। সবকিছু শুরুও হয়েছিলো ঠিকঠাক। কিন্তু সাংবাদিকদের কড়া প্রশ্ন শোনে হতাশ হন তিনি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পোডিয়াম ছেড়ে নিচে নেমে আসেন। হাতে নেন সামনে থাকা স্যানিটাইজারের বোতল। মুখের মাস্ক খুলে ফেলেন। এরপর সাংবাদিকদের দিকে স্যানিটাইজার স্প্রে করতে শুরু করেন।

থাই প্রধানমন্ত্রীর এমন অসৌজন্য আচরণ দেখে বিস্মিত ও হতাবাক হয়ে যান উপস্থিত সাংবাদিকরা।

তারা এই পরিস্থিতির ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রকাশ করে দেন। মঙ্গলবার ঘটেছে এমন ঘটনা।ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন পরিস্থিতি প্রত্যক্ষ করা গেছে।

কিন্তু কেন ক্ষিপ্ত হলেন প্রধানমন্ত্রী?

জানা যায়, সাংবাদিকরা তার মন্ত্রিসভার রদবদল সম্পর্কে প্রশ্ন করেছিলেন। মূলত সাত বছর আগে বিক্ষোভ চলাকালে বিদ্রোহ করার জন্য তার তিন মন্ত্রীকে গত সপ্তাহে জেল দেয়া হয়েছে। এতে মন্ত্রিপরিষদে কয়েকটি আসন শূন্য হয়ে যায়। সেসব আসনে  নিয়োগ পেতে পারেন এমন কয়েকজনের একটি তালিকা সাংবাদিকরা পেয়েছেন। সেই বিষয়টা নিয়েই প্রশ্ন করেছিলেন তারা।

কিন্তু মন্ত্রিসভা নিয়ে এমন প্রশ্নে ক্ষিপ্ত ও হতাশ  হয়ে পড়েন প্রায়ুথ চান-ওচা। এসময় তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, এছাড়া আর কোনো প্রশ্ন আছে? এই বিষয়ে আমি জানি না। এখনো এমন তালিকা আমি দেখতে পাইনি। এই বিষয়টা কি সবার আগে প্রধানমন্ত্রীর জানা উচিত নয়?

Reneta

এরপরই তিনি পোডিয়াম ছেড়ে সামনে চলে আসেন এবং মুখের মাস্ক খুলে সাংবাদিকদের দিকে স্যানিটাইজার স্প্রে করতে থাকেন। একপাশ থেকে শুরু করে অন্য পাশে স্প্রে করা শেষ করেন তিনি। এ সময় সাংবাদিকদের মুখ ঢাকতে দেখা গেছে।

এর আগেও সাংবাদিকদের সঙ্গে মন্দ আচরণ করার রেকর্ড রয়েছে থাই প্রধানমন্ত্রীর। একবার এক সাংবাদিকের কান মলে দিয়েছিলেন তিনি। ক্যামেরা পারসনের দিকে কলার খোসা ছুড়ে মারারও রেকর্ড আছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাই প্রধানমন্ত্রীসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT