চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১:২৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টা প্রদেশের মধ্যাঞ্চলে বুধবার রাতে আঘাত হানা ভয়াবহ ঝড়ে দুটি টর্নেডো সৃষ্টি হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৯ জুলাই) কানাডার এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডা (ইসিসিসি) নিশ্চিত করেছে, পূর্ব আলবার্টার এডগার্টন থেকে ডিলবেরি লেক প্রভিন্সিয়াল পার্ক পর্যন্ত এলাকায় পৃথক দুটি টর্নেডো আঘাত হানে।

ঝড়ের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ডিলবেরি লেক প্রভিন্সিয়াল পার্কে, যা এডমন্টন শহর থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। টর্নেডোর আঘাতে পার্কের ক্যাম্পগ্রাউন্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক গাছ উপড়ে যায়, কাঠামো ভেঙে পড়ে এবং বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আলবার্টা ইমার্জেন্সি হেলথ সার্ভিসেস (ইএইচএস) জানিয়েছে, আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ডিলবেরি লেক প্রভিন্সিয়াল পার্কের ক্যাম্পগ্রাউন্ডে অবস্থানরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কাউকে নিখোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের সাময়িকভাবে কাছের চভিন রিক্রিয়েশন সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। আশপাশের এলাকাজুড়ে এখনও বৈরী আবহাওয়ার ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৩কানাডার আলবার্টাভয়াবহ ঘূর্ণিঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT