চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতঙ্ক কাটেনি সাঁওতালদের, বিচার বিভাগীয় তদন্ত শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৬
গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধার সাঁওতাল পল্লীতে সহিংসতার ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই-এ তদন্তে নেমেছে। ঘটনার প্রায় ২ মাস পেরিয়ে গেলেও সাঁওতালদের আতঙ্ক কাটেনি। শীতের মধ্যে খোলা মাঠে জীবন কাটছে অনেকের।

সাঁওতালদের উচ্ছেদ ও সহিংসতার ঘটনায় গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহর নেতৃত্বে তদন্তে নামে বিচারিক তদন্ত দল। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের পিবিআই দল সাঁওতাল পল্লীতে ক্ষতিগ্রস্থদের সাক্ষ্য নিয়েছে। এসময় সাঁওতালরা দোষীদের শাস্তি দাবি এবং বাপ দাদার পৈত্রিক ভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে তীর, ধনুক, লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে।

মাদারপুর ও জয়পুর পাড়ার সাঁওতাল পল্লীর খোলা মাঠে তাবু খাটিয়ে থাকতে দেখা যাচ্ছে সাঁওতালদের অনেককে। ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে উচ্ছেদ হওয়ার পর স্থানীয় সাঁওতালরা তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারলেও ছিন্নমূলদের থাকতে হচ্ছে খোলা মাঠে। কর্মহীন পরিবারগুলোর খাদ্য ও নিরাপত্তা সংকটের পাশাপাশি যোগ হয়েছে শীতের প্রকোপ।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আদালতের নির্দেশে মিল কর্তৃপক্ষ ধান কেটে দিলেও ভাগ না হওয়ায় সেটি পায়নি সাঁওতালরা।

গাইবান্ধার সাঁওতাল পল্লীতে হামলা হয়েছিলো ৬ নভেম্বর। তীর ধনুক নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলো তারা, কিন্তু ব্যর্থ হয়। অভিযোগ আছে যে কয়েকজন পুলিশ সদস্যই সাঁওতালদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাঁওতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT