চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
২:৫০ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

২০১৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সবগুলো মাধ্যমিক বিদ্যালয়ে হাতে লেখা আবেদনের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ২০১৬ শিক্ষাবর্ষে ১৭৫টি মাধ্যমিক বিদ্যালয় থাকছে এই কার্যক্রমের আওতায়। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী কোনো পাবলিক পরীক্ষা না হলেও অভিভাবকরা শিক্ষার্থীদের অতিরিক্ত টেনশনে রাখছেন।

চট্টগ্রাম মহানগর ছাড়া দেশের বিভাগীয় ও জেলা সদরের ৩৩৫টির মধ্যে ১৭৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ শিক্ষাবর্ষে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে।

ঢাকার ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উন্নয়ন পরিকল্পনায় সরাসরি শিক্ষার্থীদের যুক্ত করেছে সরকার। এ কারণে এ খাতে বিনিয়োগও বেশি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেন, ২০১৭ সালের মধ্যে ভর্তির আবেদনকারীর সংখ্যা ১০ লাখে উন্নীত হবে। ২০১৮ সালের মধ্যে তা বেড়ে হবে ৩০ লাখ। এর মধ্যে ১০ হাজার সরকারি-বেসরকারি বিদ্যালয়কে এ কার্যক্রমের আওতাভুক্ত করা হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের ধরে রাখতেই অস্থায়ী ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। পাবলিক পরীক্ষা হচ্ছে শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাকে জাতীয় রূপ দেওয়া হয়েছে এবং একই প্রশ্নপত্রে সব স্থানে পরীক্ষা হয়। এর মাধ্যমে সবাই ফলাফলে সমতা অর্জনের চেষ্টা করবে এ জন্যই এ ব্যবস্থা।

তবে কিছু কিছু স্কুল আর অভিভাবকরা শিক্ষার্থীদের এ জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করছেন বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কিছু কিছু অভিভাবকের টাকা অনেক বেশি। অনেকের আবার সন্তানদের দিয়ে সাংঘাতিক কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা থাকে। তাই তারা অযথা কোচিংসহ বিভিন্ন জায়গায় ছুটোছুটি করে নিজেরাই চাপ নেন।

Reneta

এই কার্যক্রমের ফলে স্বচ্ছতা আরো বাড়বে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা। অনলাইনে এভাবে ভর্তির কাজ হলে প্রক্রিয়া নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। অন্যদিকে অভিভাবক ও শিক্ষার্থীরাও অনেক ঝামেলা থেকে বেঁচে যাবেন বলে মন্তব্য করেন তারা।

আগামী ১৩ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনে ভর্তিমাধ্যমিক পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT