চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার বিএনপিকে নির্বাচনী প্রচারণার সুযোগ দিচ্ছে না: ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:১০ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৭
রাজনীতি
A A

সরকারি দলের নেতারা হেলিকপ্টারে করে ঘুরে এককভাবে নির্বাচনী প্রস্তুতি নিলেও বিএনপিকে তারা নির্বাচনী প্রচারণার কোন সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় দলের স্থায়ী কমিটির বৈঠক চলাকালে বিএনপি মহাসচিব বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এ সময় তিনি দলের স্থায়ী কমিটির বৈঠকের বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। তিনি বলেন, দলের সদস্য সংগ্রহের কার্যক্রমকে আরও গতিশীল করতে চেয়ারপারসন নির্দেশনা দিয়েছেন।

এছাড়া বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করে চালের দাম কমানোর দাবি জানানো হয় বলেও তিনি জানান।

বিএনপি চেয়ারপারসন লন্ডনে গেলে তার অবর্তমানে চলতি দায়িত্ব কেউ পালন করবে কি না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আমাদের দলে এমন কোন সিস্টেম নেই।

এছাড়া বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অপ্রতুল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চিকুনগুনিয়া মহামারি আকার ধারণ করলেও কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেই।

Reneta

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু এবং অর্ধশত শিশু আহতের ঘটনা সরকার অবহেলা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থায়ী কমিটির বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT