চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমৃদ্ধির সোপানে উচ্চ প্রবৃদ্ধির পথে প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৪:১৩ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৫
অর্থনীতি
A A

বাংলাদেশের আগামী এক বছরের মোট খরচ ধরা হয়েছে দু’ লাখ ৯৯ হাজার ৯৬ কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করছেন। একই সঙ্গে ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক বাজেট উপস্থাপন করেন।

‘সমৃদ্ধির সোপানে বাংলোদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথরচনা’-কে মূল দর্শন করে প্রস্তাবিত বাজেট গত অর্থবছরের চেয়ে ৫০ হাজার কোটি টাকা বেশি।

৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে মিল রেখে এবারের  বাজেটে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৯৫ হাজার একশ’ কোটি টাকা। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৩ হাজার ৯’শ ৯৬ কোটি টাকা যোগ করলে বাজেটের আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৯৯ হাজার ৯৬ কোটি টাকা। এই বিশাল ব্যয় পরিকল্পনায় আয় ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ২’শ ৪৩ কোটি টাকা। এই হিসেবে বাজেট ঘাটতি ৮৬ হাজার ৬’শ ৫৭ কোটি টাকা।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ বাদে মোট ব্যয় ২ লাখ ৯৫ হাজার ১’শ কোটি টাকার ব্যয়ে অনুন্নয়ন ব্যয় ১ লাখ ৮৪ হাজার ৫’শ ৫৯ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ১ লাখ ২ হাজার কোটি ৫’শ ৫৯ কোটি।অনুন্নয়ন ব্যয়ের মধ্যে অনুন্নয়ন রাজস্ব ব্যয় ১ লাখ ৬৪ হাজার ৫’শ ৭১ কোটি টাকা। এতে অভ্যন্তরীন ঋণের সুদ মেটাতে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৩’শ ৯৬ কোটি, বিদেশী ঋণের সুদ মেটাতে ১ হাজার ৭’শ ১৩ কোটি টাকা। আর অনুন্নয়ন মূলধনী ব্যয় ১৯ হাজার ৯৯৭ কোটি টাকা।

১ লাখ ২ হাজার ৫’শ ৫৯ কোটি টাকার উন্নয়ন ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপির আকার ৯৭ হাজার কোটি টাকা। এডিপি বহির্ভূত প্রকল্পে আছে ৩ হাজার ৩’শ ৩৯ কোটি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীতে ১ হাজার ৫’শ ৮৭ কোটি এবং রাজস্ব বাজেট হতে উন্নয়ন কাজে দেয়া হয়েছে ৬’শ ৩৩ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে সরকারের আয় ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ২’শ ৪৩ কোটি টাকা। এতে রাজস্ব আয় ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা, বিদেশী অনুদান ৫ হাজার ৮’শ কোটি টাকা। ১ লাখ ৮২ হাজার ২’শ ৪৪ কোটি টাকা আসবে কর থেকে। করের বাইরে আয় ২৬ হাজার ১’শ ৯৯ কোটি।

Reneta

রাজস্ব আয়ের বড় অংশের যোগান আসবে আয়কর, শুল্ক ও মূসক থেকে। এনবিার আয় করবে ১ লাখ ৭৬ হাজার ৩’শ ৭০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে ৫ হাজার ৮’শ ৭৪ কোটি, করের বাইরে আয় ২৬ হাজার ১’শ ৯৯ কোটি টাকা। রাজস্ব ও অনুদান মিলে সরকার ২ লাখ ১৪ হাজার ২’শ ৪৩ কোটি আয়ের আশা করছে।

৮৬ হাজার ৬’শ ৫৭ কোটি টাকার ঘাটতি মেটাতে বরাবরের মতো এবারো অভ্যন্তরীন এবং বিদেশী ঋণের ওপর নির্ভর করা হচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আশা, অভ্যন্তরীন ঋণ থেকে পাওয়া যাবে ৫৬ হাজার ৫’শ ২৩ কোটি টাকা। আর বিদেশী ঋণ থেকে ২৪ হাজার ৩’শ ৩৪ কোইট টাকা। যদি দরকার হয় তাহলে ব্যাংক থেকে ঋণ নেয়া হবে ৩৮ হাজার ৫’শ ২৩ কোটি টাকা। আর ব্যাংক বহির্ভূত ঋণ ১৮ হাজার কোটি কোটি। কেবল সঞ্চয়পত্র বিক্রি থেকেই আয়ের আশা ১৫ হাজার কোটি টাকা। এসব থেকে পাওয়া যাবে ৮০ হাজার ৮’শ ৫৭ কোটি টাকা। বাকি ৫ হাজার ৮’শ কোটি আসবে বিদেশী অনুদান থেকে। সব মিলে ঘাটতি অর্থায়ন পরিকল্পনা ৮৬ হাজার ৬’শ ৫৭ কোটি টাকা।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটবাজেট ২০১৫-১৬মুহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমাদের ছেলেবেলা

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT