চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বড় প্লাটফর্ম যখন ভুয়া খবরের মাধ্যম

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর বা গুজব বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে। ইতোমধ্যে এ ধরনের ভুয়া খবরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন দেশের নির্বাচনের সময় ব্যাপক হারে ছড়িয়ে পড়া ভুয়া খবর আমাদের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছিল। তবে এক্ষেত্রে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে আশার আলো নিয়ে হাজির হয়েছে ফেসবুক এবং টুইটার।

ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া পোস্ট ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে বাংলাদেশ থেকে খোলা ও পরিচালিত ৯টি পেজ এবং ৬টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এরপর টুইটারের পক্ষ থেকেও আসে এ ধরনের ঘোষণা। একই অভিযোগে টুইটার কর্তৃপক্ষ বন্ধ করেছে ১৫টি অ্যাকাউন্ট।

ফেইক নিউজ যখন বিশ্বব্যাপী হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন ফেসবুক এবং টুইটারের এমন পদক্ষেপ প্রশংসার দাবিদার। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এর পাশাপাশি আশা করি, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জনপ্রিয় দুই সাইট তাদের এই পদক্ষেপ অব্যাহত রাখবে।

তবে ফেসবুক-টুইটারের এই সিদ্ধান্ত প্রশংসনীয় হলেও এটা বহির্বিশ্বে বাংলাদেশের জন্য নেতিবাচক হিসেবেই উদাহরণ হয়ে থাকবে। আমরা বরাবরের মতো আবারও বলতে চাই, রাজনীতিকে রাজনীতির মাধ্যমেই মোকাবেলা করতে হবে, ভুয়া খবর বা গুজবের মাধ্যমে নয়। সংশ্লিষ্টদের এই বোধোদয় না হলে ভবিষ্যতেও বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এমন নেতিবাচক খবরের শিরোনাম হতে হবে।

তবে একথা মনে রাখা উচিত যে ফেসবুককে ব্যবহার করে বাংলাদেশে গুজব ছড়ানোর শুরু ‘বাঁশের কেল্লা’র মতো সাম্প্রদায়িক শক্তির পেজ দিয়ে। তার ক্রিয়া-প্রতিক্রিয়ায় ফেসবুকে গুজব ছড়ানোর প্রবণতা চরম পর্যায়ে পৌঁছেছে। সেই পথেই নির্বাচনকে সামনে রেখে গুজবের আজকের অবস্থা।

Reneta

এসব খবর প্রকাশ ও প্রচারের কৌশল যারাই করে থাকেন না কেন, তাদেরকে নতুন করে বিষয়টি নিয়ে ভাবতে হবে। কারণ, বিশ্বব্যাপী ফেইক নিউজের বিরুদ্ধে ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ আগের চাইতে অনেক সচেতন। সুতরাং ফেইক নিউজ বা ভুয়া খবর ছড়িয়ে পার পাওয়া এখন আর সহজ নয়।

আমরা আশা করি, ফেসবুক-টুইটারের এই পদক্ষেপ থেকে শিক্ষা গ্রহণ করে সব পক্ষ ভুয়া খবর, গুজব, উস্কানি থেকে সম্পূর্ণভাবে সরে আসবে। ভুয়া খবর বা গুজব মোকাবেলা করে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবটুইটারফেইক নিউজফেসবুকভুয়া খবরসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT