চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ পূর্বাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ইউনিভার্সিটির ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানিয়েছে, সন্ধ্যায় অবরোধ শেষ হওয়ার আগেই সরকারের পক্ষ থেকে যদি কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত না আসে তাহলে সন্ধ্যার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, আগামী তিন বছর কোনো টিউশন ফি বাড়ানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন এ ঘোষণা দেওয়ার পর আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যায়। বাকি শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজ এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করে, কোনো ধরনের সময়সীমা দিয়ে আশ্বাস দিলে তারা তা মানবে না। বরং ভ্যাট প্রত্যাহার করতে হবে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের পুলিশ ঘিরে রেখেছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিছেন, রাস্তা অবরোধ করায় যানজট শুরু হয়েছে। অতিরিক্ত দুর্ভোগ এড়াতে রাজধানীবাসীকে বিকল্প রাস্তা দিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে পুলিশ।

রামপুরার পাশাপাশি ধানমন্ডিতে সাত মসজিদ রোডে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাখালী, কুড়িল-বিশ্বরোড এলাকা এবং উত্তরা হাউজ বিল্ডিং মোড়েও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়ভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহা বৈঠকের পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জুলাই ২, ২০২৬

৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

জুলাই ২, ২০২৬

সত্যিই মনে করি না ওটা পেনাল্টি ছিল: গ্যারি নেভিল

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT