চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে গিয়ে পদত্যাগ করলেন লতিফ সিদ্দিকী

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৯:০৬ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন সাবেকমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র দেন তিনি।

এর আগে আকস্মিকভাবে সংসদ অধিবেশনে যোগদেন তিনি। ১৫ মিনিটের এক বক্তৃতার পর পদত্যাগপত্র জমা দিয়ে সংসদ থেকে বের হয়ে আসেন।

গত ২৩ আগস্ট সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর আজ মঙ্গলবার অধিবেশন কক্ষে প্রবেশ করেন টাঙ্গাইল-৪ আসনের এই সংসদ সদস্য।

স্পিকারের অনুমতি নিয়ে বক্তৃতার শুরুতে হজ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন লতিফ সিদ্দিকী। বক্তৃতার শেষে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।

লতিফ সিদ্দিকী সংসদ অধিবেশনে ঢোকার সময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য রাখছিলেন।

প্রথমে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানোর জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলেও সাড়া পাননি লতিফ সিদ্দিকী।

Reneta

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “মাননীয় সদস্য, আপনি একটু পরে কথা বলেন।”

এর কিছুক্ষণ পর স্পিকারের সায় নিয়ে বক্তব্য শুরু করেন তিনি।

গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে বির্তকিত মন্তব্য করে লতিফ সিদ্দিকী মন্ত্রিত্বের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন। দেশে ফেরার পর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের এই সাংসদকে।

সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের আট মাস পর বিষয়টি জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি গত ৫ জুলাই স্পিকার শিরীন শারমিনের হাতে পৌঁছায়।

এরপর সংবিধান, মেম্বার অফ পার্লামেন্ট (ডিটারমিনেশন অব ডিসপিউট) অ্যাক্ট, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে বিতর্ক নিষ্পত্তির কার্যক্রম নেওয়া হয়। এ অবস্থায় লতিফের সংসদ সদস্য পদ থাকবে কি না, তা মীমাংসার জন্য আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন স্পিকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লতিফ সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT