চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে ‘অন্তরাত্মা’, সুস্থতা নিয়ে ঢাকায় ফিরছেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২১
বিনোদন
A A
শাকিব খান/ছবি: ফারহান রোমান

শাকিব খান/ছবি: ফারহান রোমান

‘সত্তা’ খ্যাত প্রযোজক সোহানী হোসেনের প্রযোজনায় ঘোষণার শুরু থেকে আলোচনায় থাকা সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং শেষ হচ্ছে। আর ‘মাত্র একদিন’ শুটিং করলেই পুরো কাজ শেষ হবে জানালেন সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন।

‘অন্তরাত্মা’ ঢালিউডের ‘কিং খান’ শাকিব খানের সিনেমা। তাই বাংলা সিনেমার দর্শকদের কাছে বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। এবারই প্রথম রুপালী পর্দার দর্শক দেখতে পাবেন শাকিব-দর্শনার রসায়ন।

সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।

বর্তমানে শুটিং চলছে পাবনা সদরের বাংলা বাজার এলাকায়। সেখান থেকে মুঠোফোনে পরিচালক ওয়াজেদ আলী সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, সোমবার একদিন শুটিং করলে ‘অন্তরাত্মা’ সিনেমার কাজ শেষ হবে। আজই (রবিবার) শুটিং সম্পন্ন শেষ হতো।

কিন্তু এ অঞ্চলে দুপুর থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সে কারণে থেমে থেমে শুটিং করতে হচ্ছে। তাই আরও একদিন শুটিং ও প্যাচওয়ার্ক করতে হবে জানিয়ে ওয়াজেদ আলী সুমন বলেন, আজ শুটিং হচ্ছে দর্শনা বণিকের। শাকিবের অংশের কাজ শেষ হয়েছে। আরও আগেই শুটিং শেষ হতো। কিন্তু করোনা বৃদ্ধি পাওয়ায় চূড়ান্ত থাকা লোকেশনে শুটিং বাতিল হয়ে যায়। তবে ফাইনালি কাজটি শেষ হচ্ছে।

Reneta

পরিস্থিতি অনুকূলে থাকলে ঈদেই আসবে ‘অন্তরাত্না’। এদিকে, শনিবার বিকেলে জানা যায় ‘অন্তরাত্মা’র শুটিং করতে গিয়ে চোখে আঘাত পান শাকিব খান। তবে সেই আঘাত গুরুত্বর নয় বলে জানালেন ঢালিউডের এ সুপারস্টার।

শাকিব খান বলেন, তেমন কিছুই হয়নি। এখন পুরোপুরি সুস্থ আছি। আর কোনো সমস্যা নেই। ‘অন্তরাত্মা’য় আমার কাজ শেষ হয়েছে। ভারতে সিনেমাটির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ হচ্ছে। সোমবার সুস্থতা নিয়েই ঢাকায় ফিরবো। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিনেমা ‘লিডার’ শুরু করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তরাত্মাদর্শনা বণিকলিড বিনোদনশাকিব খানসোহানী হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT