চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ চারে চেলসি, চ্যাম্পিয়ন ম্যানইউ’র বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠে গেছে চেলসি। কোয়ার্টার ফাইনালে স্টামফোর্ড ব্রিজে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে অ্যান্থনিও কন্তের দল। ব্লুজদের জয়ের রাতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিস্টল সিটির কাছে মরিনহোর দলের হারটাও ২-১ ব্যবধানে।

সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ আর্সেনাল। ব্রিস্টল খেলবে ফর্মের তুঙ্গে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আগের রাতেই শেষ চার নিশ্চিত করে আর্সেনাল ও সিটি।

চ্যাম্পিয়নশিপের ক্লাব ব্রিস্টলের ১২৯ বছরের ইতিহাসে বুধবারের রাতটা এক বিস্ময়কর রাত। প্রিমিয়ার লিগের জায়ান্টকে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠা তাদের জন্য বিশেষ কিছু। তাও আবার খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগের গোলে।

ম্যাচ জেতার সবরকম চেষ্টাই করেছেন ম্যানইউ কোচ হোসে মরিনহো। দলের দুই বড় অস্ত্র জ্লাতান ইব্রাহিমোভিচ ও পল পগবাকেও ফিরিয়েছিলেন একাদশে। শেষ পর্যন্ত কিছুই কাজে দেয়নি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মরিনহোর মুখ মলিন করে দেন ব্রিস্টলের জো বায়ার্ন। দুর্দান্ত এক ফিনিংয়ে দলকে এগিয়ে দেন তিনি।

গোল শোধে মরিয়া ম্যানইউর সমতায় ফিরতে অবশ্য দেরি হয়নি। সাত মিনিট পরই গোল করে দলকে পথে ফেরান ইব্রাহিমোভিচ। ফ্রি-কিক থেকে গোল করেন সুইডিশ স্ট্রাইকার।

পরের আধা ঘণ্টায় আর কেউ গোলের মুখ ছেদ করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা যখন শেষ, ঠিক তখনই যোগ করা সময়ে (৯৩ মিনিটে) সব ওলট-পালট হয়ে যায় ম্যানইউর। ব্রিস্টলের হয়ে লক্ষ্যভেদ করেন কোরি স্মিথ। আর বিদায় ঘণ্টা বেজে যায় চ্যাম্পিয়ন দলের।

Reneta

ম্যাচ শেষে ম্যানইউ কোচ হোসে মরিনহো বলেছেন, ভাগ্যের জোরে জিতেছে ব্রিস্টল। জবাবে ব্রিস্টল কোচ লি জনসন বলেছেন, ‘সরি হোসে, ভাগ্যের জোরে নয়, খেলেই জিতেছে আমার দল।’

অন্য ম্যাচে খেলার ১৩ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ব্লুজদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। এক গোলের জয় নিয়েই যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল চেলসি, তখন ৯০ মিনিটে সমতায় ফেরে বোর্নমাউথ। গোল করেন ড্যান গোসলিং। তবে আবার বল সেন্টার হওয়ার পরপরই (৯১ মিনিটে) গোল করে দলকে জয় এনে দেন স্পেন ও সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিম্যানইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT