চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৬
অন্যান্য, জনপদ
A A
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ ইউটার্ন, ফিলিং স্টেশন ও হাইওয়ে রেস্টুরেন্টের প্রবেশ-বাহির পথ বন্ধের প্রস্তাব ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ প্রস্তাবের প্রতিবাদে এলাকাবাসী ও রেস্টুরেন্টের কর্মচারীরা মানববন্ধন করেছেন।
মানবন্ধনে আসা স্থানীয়দের আশঙ্কা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এলাকার জণগন, এই রুটে চলাচলকারী যাত্রী, দূরপাল্লার যানবাহনের চালক-শ্রমিক এবং পার্শ্ববর্তী একটি মসজিদের মুসল্লিরা চরম ভোগান্তির শিকার হবেন।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের একই রুটে অবস্থিত ফিলিং স্টেশন ও সেবামূলক স্থাপনায় প্রবেশ ও বাহির পথ বহাল থাকলেও সংশ্লিষ্ট স্থানের ইউটার্ন ও প্রবেশপথ বন্ধ করার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে করে আশপাশের বসতি ও মহাসড়কসংলগ্ন মসজিদে নিয়মিত নামাজ আদায়ে আগত মুসল্লিদের দীর্ঘ পথ ঘুরে যেতে হবে, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।
মানবন্ধনকারী সোলাইমান, গোলাম, আকবর, রবিউল ইসলামসহ অনেকে বলেন, কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি কেবল প্রশাসনিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায় এবং সাধারণ মানুষের চলাচল, ধর্মীয় কার্যক্রম ও জরুরি সেবার বিষয়গুলো উপেক্ষিত থাকে, তবে তা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে। তারা দাবি করেন, সংশ্লিষ্ট ইউটার্ন ও প্রবেশপথ বন্ধের সিদ্ধান্ত গ্রহণের আগে জনস্বার্থ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিকল্প পথের বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপন করা প্রয়োজন।
সরকারের উন্নয়ন প্রকল্প সাসেক-২ এর আওতায় মহাসড়কের অবকাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে আলোচিত ইউটার্ন ও প্রবেশপথ বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে সাসেক-২ (ডব্লিউপি-৭) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার-৩ বরাবর একটি লিখিত আবেদন দাখিল করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, জনস্বার্থে ব্যবহৃত এই পথ বন্ধের আগে যথাযথ সমীক্ষা, বিকল্প ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটার্নমানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT