চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেফ থেকে নির্মাতা বনে প্রথম ছবি অস্কারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

অস্কারের সেরা ফিচার ফিল্ম বিভাগের জন্য মনোনীত হয়েছে ভারতের ‘দ্য লাস্ট কালার’। বারনসির প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন নীনা গুপ্তা।

‘দ্য লাস্ট কালার’ পরিচালনা করেছেন সেলিব্রেটি শেফ বিকাশ খান্না। বিকাশের প্রথম ছবি এটি। প্রথম ছবিতেই বাজিমাৎ। বিকাশ খান্না নিজেই টুইট করে জানিয়েছেন অস্কারে সেরা ছবির তালিকায় ৩৪৪ টি ছবির মধ্যে ‘দ্য লাস্ট কালার’-এর মনোনীত হওয়ার খবর।

বিকাশ খান্না টুইটারে লিখেছেন, ‘বিষয়টায় ধাতস্থ হতে কিছুটা সময় লাগবে। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ নীনা গুপ্তা। আপনাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি।’

বিকাশ খান্নার জন্ম থেকে পায়ে ত্রুটি ছিল। ১৩ বছর বয়স পর্যন্ত ভাল ভাবে হাঁটতে-দৌড়াতে পারতেন না তিনি। দু’টি পায়ের ত্রুটি ঠিক করার ধাতব আবরণের জন্য পা ভাঁজ করতে পারতেন না বিকাশ। অবসর কাটাতেন দাদির রান্না দেখে। ১৭ বছর বয়সেই নানারকমের রেসিপি তার হাতের মুঠোয়। ক্যাটারিংয়ের কাজ শুরু করে টাকা জমিয়ে দোকান দিলেন। এরপর রান্না নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে যুক্তরাষ্ট্র। সেখানে গিয়ে ধীরে ধীরে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তার রান্নায় মুগ্ধ হয়েছেন মোদি, ট্রুডো, ওবামা।

‘দ্য লাস্ট কালার’ নির্মাণের আগে বিকাশ টেলিভিশন শো ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ সঞ্চালনা করেছেন। এছাড়াও ‘হোলি কিচেনস’ নামে তথ্যচিত্র সিরিজও প্রযোজনা করেছেন বিকাশ।

বারনসির এক বিধবা নারীকে ঘিরে তৈরি হয়েছে ‘দ্য লাস্ট কালার’ ছবির চিত্রনাট্য। যেই নারী সমাজের প্রচলিত ভুল ধারণাকে দূরে সরিয়ে বাঁচতে চায়।

Reneta

৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীনা গুপ্তালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সব স্তরের সিগারেটের দাম বাড়ছে, প্রিমিয়ামে সর্বোচ্চ ২৫ টাকা বৃদ্ধি

জুন ১১, ২০২৬

ইউরেনিয়াম মজুদের তথ্য চেয়ে ইরানের ওপর চাপ বাড়াল আইএইএ

জুন ১১, ২০২৬

জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে চমক দিল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
ছবি: প্রতীকি

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃ্দ্ধির প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT