চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ জন্মদিন ‘নড়াইল এক্সপ্রেস’

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৪:২৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

আজ মাশরাফি বিন মর্তুজার ৩২তম জন্মদিন। এই জন্মদিনটা একটু অন্য রকমই কাটবে ম্যাশের । কারণ গত বছর এ দিনে বাবা হয়েছেন, জন্ম হয়েছে জুনিয়র মাশরাফির। তাই অন্য জন্মদিনের চেয়ে এবারের জন্মদিনটি আলাদা তার জন্য।

নড়াইলে ১৯৮৩ সালের আজকের দিনে জন্মেছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মুর্তুজা। ছোটবেলায়  তার ডাকনাম  ছিল কৌশিক। ছোটবেলাটা কেটেছে দস্যিপনায়, স্কুল পালিয়ে চিত্রা নদীতে সাঁতরে, ফুটবল আর ব্যাডমিন্টন খেলে।

কিন্তু অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার পরই তার ভাগ্যর চাকা খুলে যায়। কোনো প্রথম শ্রেণীর ম্যাচ না খেলেই টেস্টে অভিষেক হয়েছিলো ম্যাসের। অভিষেকের পর ভাল পারর্ফমের জন্য পেছনে ফিরে তাকাতে হয়নি ‘নড়াইল এক্সপ্রেস’কে।

ক্যারিয়ারের শুরুতে শুধু বোলার হিসেবে পরিচয়টা সীমাবদ্ধ থাকলেও যতই দিন গেছে ততই শানিত হয়েছে তার ব্যাটিং। তাই বর্তমানে তাকে অলরাউন্ডার বললে ভুল হবে না। সে কারনেই তার রানের খাতায় ১৫৭ ওয়ানডের ১১৭ ইনিংসে ২১বার অপরাজিত থেকে ১,৩৯৯ রান। যার সর্বোচ্চ অপরাজিত ৫১ রান। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক ইনিংসে উইকেট পেয়েছেন ঠিক ২০০টি। যার সেরা ২৬ রানে ৬ উইকেট।

৩৬ টেস্টে ৭৮ উইকেট নেওয়ার পাশাপাশি তিন ফিফটিসহ ৭৯৭ রানও করেছেন তার।

২০০১ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফির। অভিষেকেই তার জাত চিনিয়ে দেন ১০৬ রানে ৪টি উইকেট নিয়ে। গ্রান্ট ফ্লাওয়ার তার প্রথম শিকার। একই বছরের ২৩ নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সঙ্গে বোলিং ওপেন করে তিনি ৮ ওভার ২ বলে ২৬ রান দিয়ে ২টি উইকেট নিজের করে নেন।

Reneta

এরপর খুব বেশিদিন ক্রিকেটের সাথে থাকতে পারেননি ম্যাশ। তৃতীয় টেস্ট খেলার সময় হাঁটুতে আঘাত পেয়ে প্রায় দুই বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়। ইনজুরি সঙ্গে না খেলতে হলে তার ক্যারিয়ারটা অন্যরকম হতে পারতো।

২০০৬ সালের ক্রিকেট পঞ্জিকাবর্ষে তিনি ৪৯টি উইকেট নিয়ে এক দিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী ছিলেন।

আজ আমাদের প্রিয় ম্যাশের জন্মদিন। শুভ জন্মদিন মাশরাফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটজন্মদিনমাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT