চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে নারায়ণগঞ্জে চালু হচ্ছে আধুনিক প্রেক্ষাগৃহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
অন্যান্য
A A

গেল আগস্টেই নারায়ণগঞ্জে সীমিত আসনের আধুনিক সিনেমা থিয়েটার ‘সিনেস্কোপ’ চালু হওয়ার কথা ছিলো। গেল মাসে না হলেও শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন প্রকল্পটির উদ্যোক্তা, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

তিনি জানান, বহুদিনের স্বপ্ন ছিলো তার নিজের শহরে সিনেমা দেখানোর একটি সুন্দর পরিবেশ তৈরী করা। আর সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। ছোট পরিসরে হলেও সুন্দর পরিবেশে সিনেমা দেখানোর সেই স্বপ্ন পূরণ হওয়ায় আপ্লুত এই নির্মাতা।

শুক্রবার বিকাল ৪টায় উৎসব আয়োজনের মধ্য দিয়ে চালু হচ্ছে সিনেস্কোপের। এ উপলক্ষ্যে সেখানে সাত দিনব্যাপী ‘বাংলাদেশি চলচ্চিত্র উৎসব’ শুরু হতে যাচ্ছে।

নূরুজ্জামান জানালেন, নারায়ণগঞ্জ শহরের ‘আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন’ ভবনে তৈরি হওয়া আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’এ সাত দিনব্যাপী দেখানো হবে বাংলাদেশের আলোচিত ও ধ্রুপদী মোট ১৪টি সিনেমা।

সিনেমাগুলো হলো-সুজন সখী, গোলাপী এখন ট্রেনে, অশিক্ষিত, সূর্য দীঘল বাড়ী, পুরস্কার, ছুটির ঘণ্টা, ঘুড্ডি, দীপু নাম্বার টু, মাটির ময়না, স্বপ্নডানায়, ডুব সাঁতার, অজ্ঞাতনামা, জালালের গল্প এবং মাটির প্রজার দেশে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

সাত দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন ‘সূর্যদীঘল বাড়ী’র পরিচালক মসিহউদ্দিন শাকের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

Reneta

শীতাতপ নিয়ন্ত্রীত ‘সিনেস্কোপ’ নামের হলটিতে আসন সংখ্যা ৩৫টি। উৎসবের সাতদিন প্রতিটি ছবির দুটি করে প্রদর্শনী হবে। বেলা ১১টা, ২টা, ৫টা ও রাত ৮টায় হবে প্রদর্শনী। ছবি দেখার জন্য টিকিট কাটতে হবে দর্শকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাঅশিক্ষিতআধুনিকগোলাপী এখন ট্রেনেঘুড্ডিজালালের গল্পডুব সাঁতারদীপু নাম্বার টুনারায়ণগঞ্জপুরস্কারপ্রেক্ষাগৃহমাটির প্রজার দেশেমাটির ময়নালিড বিনোদনসূর্য দীঘল বাড়ীস্বপ্নডানায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT