চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু অধিকার সংরক্ষণে ইসলাম

মুহাম্মদ আবু সাঈদ মুহাম্মদ আবু সাঈদ
৭:০২ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
- সেমি লিড, অন্যান্য, ধর্ম ও জীবন
A A

শিশু স্বচ্ছ পুষ্পতুল্য। সাধারণ দৃষ্টিতে তাকালে, শিশু মাত্রই তাকে কোলে নিতে ইচ্ছে করবে। মন চাইবে গাল ছুঁয়ে দেই। হাসিটা কত নির্মল-শুচি! যদি পারতাম রাখতাম ধরে নয়ন-মণিতে। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে, শিশুকে সর্বাধিক স্নেহমাখা পরশ আর সর্বোত্তম কোমল কোলে লালন করেছে ‘ইসলাম’।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম তিনটি প্রিয় বস্তুর কথা বলেছেন। তন্মধ্যে একটি, শিশু। প্রিয়নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। মদিনায় প্রবেশমাত্রই শিশুরা তার কাছে ছুটে আসল। তিনি সানন্দে কোলে তুলে নিলেন। শিশুদের স্পর্শে তিনি আনন্দ লাভ করতেন।

এক বেদুঈন এসে মহানবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শিশুদের চুমু দেন? আমি তো কখনো শিশুদের চুমু খাই না! উত্তরে রাহমাতুল্লিল আলামীন নবি বললেন, আল্লাহ তায়ালা যদি তোমার অন্তর থেকে দয়া উঠিয়ে নেন, আমার কী করার আছে?” (বুখারী ও মুসলিম শরীফ)।

শিশুর বেঁচে থাকার মৌলিক অধিকার আছে। কিন্তু ধর্মীয় অধিকার? ইসলাম ধর্মীয়ভাবে শিশুকে নিরাপত্তা দিয়েছে। কুরআন সুস্পষ্টভাবে ‘শিশু হত্যা’ হারাম করেছে (বনি ইসরাইল, ১৭ : ৩১)। একটি যুদ্ধে প্রিয় নবী সাহাবায়ে কেরামকে শিশুদের আক্রমণ করতে নিষেধ করেছেন (বুখারী ও মুসলিম)। কুরআন পিতা-মাতাকে শিশুর যথাযথ ভরণ-পোষণের নির্দেশ দিয়েছে (সূরা বাকারা, ২ : ২৩৩)। শিশু যেন জুলুমের শিকার না হয়; সুবিচার পায় তারও প্রকট নির্দেশ এসেছে হাদিস শরীফে। (মুসনাদে আহমদ)।

প্রত্যেক পিতা-মাতার উচিত শিশু সন্তানকে উত্তম শিক্ষা দেওয়া। রাসূলে আরাবী এরশাদ ফরমান, “পিতা-মাতার পক্ষ থেকে সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না” (তিরমিযি শরীফ)। আর অবশ্যই কুরআন শিক্ষা দিতে হবে। কেননা, কুরআনের মাধ্যমেই সে ভবিষ্যত জীবনে ধর্মীয় রীতিনীতি পালনে আকৃষ্ট হবে। হাদিস শরীফে এসেছে, “পিতা-মাতার প্রতি শিশুর তিনটি হক আছে। তন্মধ্যে একটি কুরআন শিক্ষা দেওয়া” (তাম্বিহুল গাফিলীন)।

শিশুর প্রতি ইসলাম অত্যন্ত কোমল। যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না তাকে ‘উম্মত নয়’ বলে হাদিস শরীফে তিরস্কার করা হয়েছে (তিরমিযি শরীফ)। রাহমাতুল্লিল আলামীন নবী তার উম্মতদেরকে “শিশুকে ভালোবাসতে, দয়া করতে এবং তাদের সাথে কৃত অঙ্গীকার পালন করতে” নির্দেশ দিয়েছেন (বুখারী ও মুসলিম)।

Reneta

একজন মহিলা তার একটি খেজুর দুই শিশুকে ভাগ করে খাওয়ালেন। এর বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম তাকে জান্নাতের নিশ্চয়তা দিলেন (মুসলিম শরীফ)। শিশুকে পাশে রেখে মা নামাজ পড়তে দাঁড়ায়। অবুঝ শিশু কান্না করে। করুণার নবী মায়ের নামাজ সংক্ষেপ করার সুযোগ দিয়েছেন। এবং স্নেহঝরা কণ্ঠে বললেন, “আমি চাই না, তার মায়ের কষ্ট হোক” (বুখারী ও মুসলিম)।

এভাবে ইসলাম বহুভাবে শিশুদের যথার্থ অধিকার নিশ্চিত করেছে। শিশুদের নিরাপদ জীবনের ব্যবস্থা করেছে। আমাদেরও উচিত শিশুদের প্রতি ইসলামি নির্দেশ অনুসারে ব্যবহার করা। তাদেরকে প্রাপ্য অধিকার প্রদান করা। ইসলাম যেভাবে বলেছে সেভাবেই একজন শিশুকে লালন-পালন করা। তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত এবং শিষ্টাচারে সামাজিক হিসেবে গড়ে তোলা। ইসলামে একটি শিশুর জীবন নির্মল-নিষ্কলুষ। ‘শিশু অধিকার’ সম্বন্ধে ইসলামই সবচেয়ে সচেতন এবং সজীব। তাই তো ইসলাম বলে, “ফরজ নামাজের সেজদারত অবস্থায় তোমার পিঠে কোনো শিশু উঠেছে? কষ্ট সত্ত্বেও সেজদা লম্বা করো, যতক্ষণ তারা না নামে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিশু অধিকার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT