চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবিরের সাবেক নেতা টিপু সুলতানের রায় যে কোনো দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
বোয়ালিয়া-টিপু সুলতান

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতানের বিষয়ে যেকোনো দিন রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই মামলার বিচারিক কাজ শেষে বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল ও আইনজীবী জাহিদ ইমাম। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

২০১৭ সালের ২ মে এই মামলার তদন্ত শুরু হয়। পরে গত বছর ২৭ মার্চ সাবেক ছাত্র শিবিরের এই নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ চট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর গত বছর ২৯ মে এ আসামির বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, লুটতরাজ, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দুইটি অভিযোগ আমলে নিয়ে ওই বছরেরই ৮ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। তদন্ত কর্মকর্তাসহ মোট ১৪ জন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

আসামি টিপু সুলতান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজে তিনি সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১১ সালে অবসরে যান। মুক্তিযুদ্ধের সময় আসামি জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্র সংঘ’ ও পরবর্তীতে ‘ইসলামী ছাত্র শিবির’র রাজনীতি করতেন বলে অভিযোগ আনা হয়।

তবে ১৯৮৪ সালের পর রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো সম্পৃক্ততা পাওয়া না গেলেও এই আসামি জামায়াতে ইসলামির সমর্থক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত বলে জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Reneta

২০১৭ সালের ১ জানুয়ারি বিস্ফোরক আইনের মামলায় মতিহার থানার পুলিশ টিপু সুলতানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিপু সুলতানমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT