চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের সরাসরি চাকরির সুযোগ দিতে রাবিতে ‘চাকরি মেলা’

সুব্রত গাইনসুব্রত গাইন
১০:৩১ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A
রাবিতে চাকরি মেলা

রাবিতে চাকরি মেলা

ঢাকা এবং রাজশাহীর ২৬টি কোম্পানির অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘চাকরি মেলা’ শুরু হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। মেলায় সরাসরি প্রার্থীর সিভি সংগ্রহ, প্রার্থী বাছাইকরণ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি প্রদান করা হবে। রাবি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) পঞ্চম বারের মতো এ মেলার আয়োজন করতে যাচ্ছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের বিজনেস স্টাডিজের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার ক্লাবের সদস্যরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চাকরি মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। মেলা চলাকালে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোট ১১টি সেমিনার বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

মেলার দ্বিতীয় দিন বাছাইকৃত সিভি থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি চাকরি দিবেন কোম্পানির কর্মকতারা। মেলা শেষে ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানে চাকরি প্রাপ্তদের ও ক্যারিয়ার ক্লাবের আয়োজকদের সংবর্ধণা দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, সংগঠনটির সভাপতি শাহিনুর আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Reneta

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই সফলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০১৭ সালে চাকরি মেলার চতুর্থ আয়োজনে ৬৪ জন শিক্ষার্থীর চাকরির ব্যবস্থা করে সংগঠনটি। এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে চাকরির ব্যবস্থা করেছে রাবি ক্যারিয়ার ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাকরি মেলারাবি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT