চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহ আবদুল করিমের স্মৃতি সংরক্ষণের দাবি পরিবারের

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
১২:১৯ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

বাংলা বাউল গানের কিংবদন্তি শাহ আবদুল করিমের কবর থেকে শুরু করে তাঁর বাসভবন এবং সৃষ্টি সবই রয়েছে অবহেলায়। আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় তাঁর সন্তান কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তাই সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যদের।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত গ্রাম উজানধলে জন্ম শাহ আব্দুল করিমের। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে জীবনকে এগিয়ে নেয়া এ বাউল শিল্পীর সংগীত সাধনার শুরু ছোটবেলা থেকেই। ভাটি অঞ্চল থেকে সারা দেশ এমনকি বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় হন এই বাউল সম্রাট।

২০০৯’র ১২ সেপ্টেম্বর এই গুণীর মৃত্যু হলে নিজবাড়ির উঠানেই হয় তাঁর চির শয়ান। কালনী নদীর তীরে বেড়ে ওঠা এ শিল্পী জীবদ্দশায় গান লিখেছেন দেড় হাজারের বেশি। কিন্তু তার অনেকটাই সংরক্ষিত নেই। আর্থিক অনটনের মধ্যেও তিনি তৈরি করেছিলেন একটি সংগীত একাডেমি। কিন্তু তার মৃত্যুর পর বেহাল দশা সেই একাডেমিরও।

শাহ আবদুল করিমের ছেলে শাহ নুর জালাল বললেন, আমাদের বাড়ির সামনে সংগীত একাডেমি রয়েছে। এটা বাবার একটা স্বপ্ন ছিলো। কেউ আসলেই উনি বলতেন, এই স্কুল করার স্বপ্নটা পূরণ হলে তার যত গান আছে সব শুদ্ধভাবে সবার কাছে পৌঁছাতো, তারা শিখতে পারতো এবং সংরক্ষিত হতো।

শাহ আবদুল করিমের বাড়িতে যেতে অনেকটা পথই যেতে হয় কাঁচা পথে। বর্ষায় সেই পথ আর চলাচলের উপযোগী থাকে না।

এলাকাবাসী জানায়, ছোটবেলায় আমরা যেমনটা দেখেছি এখনো ঠিক তেমনটাই দেখছি। এখানো কোনো বাদ্যযন্ত্র নাই, কোনো উপকরণ নাই। আমরা চাই এখানে শাহ আব্দুল করিম একাডেমি হোক।

Reneta

শাহ্ আবদুল করিমের ছেলে এবং তার ভক্তশিষ্য ও গ্রামবাসী মনে করেন, তাঁর কবরসহ সব স্মৃতি সংরক্ষণ করা হলে জাতির জন্যই তা গর্বের হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহ আবদুল করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT