চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীমা খানমের ‘আমি অথবা যেকোনো মেয়ে’ গ্রন্থের মোড়ক উম্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত শামীমা খানমের ‘আমি অথবা যেকোনো মেয়ে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে গ্রন্থমেলার সোহরাওয়ার্দি উদ্যান প্রাঙ্গণের শ্রাবণ প্রকাশনীর সামনে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, ইনপুট এডিটর ফাহমিদা আখতার, দ্য ডেইলি স্টারের জাহিদুল ইসলাম সজলসহ অনেকে উপস্থিত ছিলেন।

‘আমি অথবা যেকোনো মেয়ে’ প্রসঙ্গে শামীমা খানম চ্যানেল আই অনলাইনকে বলেন: এটি মূলত আত্মজীবনীমূলক গ্রন্থ। ছোটবোন হিসেবে প্রয়াত এক বোনের কথা লিখেছি। বইটি এক ধরণের শ্রদ্ধা নিবেদনের মতো হলেও স্মৃতিচারণের পরতে পরতে আছে একজন মানুষের বেড়ে উঠার সঙ্গে একটি জাতি রাষ্ট্রের জন্মগাঁথা। মেয়েরা এই বইয়ে নিজেকে খুঁজে পাবে। শৈশব, কৈশোরের হিরণ্ময় দিনগুলোর কথা তাদের মনে পড়বে।

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত লেখিকা শামীমা খানমের জন্ম পাবনায়। বেড়ে ওঠা ময়মনসিংহে। বর্তমানে কর্মরত ঢাকা স্কুলে। তিনি বিকাশ একাডেমি ও পাঠাগারের প্রতিষ্ঠাতা। ছোটবেলা থেকেই লেখালেখি করছেন। এখন বিভিন্ন অনলাইন ও পত্রিকায় শিশু বিকাশ নিয়ে লিখছেন।

শামীমা খানমের প্রথম বই ‘আমি অথবা যেকোনো মেয়ে’ পাওয়া যাচ্ছে শ্রাবণ প্রকাশনীর ৩২৩-৩২৫ নম্বর স্টলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT