চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে ‘নতুন ইনিংস’ শুরুর পরামর্শ দিলেন মিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
বিনোদন
A A

নায়ক-নায়িকাদের জুটি প্রথা দেশের ছবিগুলোতে লক্ষণীয়। তাদের ছাপিয়ে নায়ক-ভিলেন জুটিও যে জনপ্রিয় হতে পারে তার প্রমাণ শাকিব খান ও মিশা সওদাগর!

শতাধিক ছবিতে তাদের দা-কুমড়ো সম্পর্ক, পাল্টাপাল্টি সংলাপ আর মারামারি দর্শকের মাঝে টানটান উত্তেজনা সৃষ্টি করে।

শাকিব খান নায়ক হিসেবে ইন্ডাস্ট্রি শাসন করছেন একযুগের বেশি সময়। তাই ইন্ডাস্ট্রি ভালো মন্দ অনেককিছুই তার উপর নির্ভর করে। মিশাও সমানতালে কাজ করছেন, পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির পরপর দু’বারের সভাপতি তিনি।

Banglabid

পর্দায় শাকিব-মিশা একে অন্যের শত্রু হলেও অফস্ক্রিনে দুজনের চমৎকার সম্পর্ক। প্রায় ন’শ সিনেমার অভিনেতা মিশা সওদাগর তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বলছিলেন, গত ২০ বছরে ইন্ডাস্ট্রির সবচেয়ে কাঙ্ক্ষিত দুজন শিল্পী হলেন শাকিব-মিশা। বক্স অফিস হিট করার জন্য এখনও আমরাই মূলত অপরিহার্য। আমাদের দুজনের সিনেমা সর্বোচ্চ হলে মুক্তি পায়।

নতুন করে শাকিব খানের প্রশংসা করে মিশা বলেন, একজন নায়কের পাঁচটি গুণাবলী অবশ্যই থাকা উচিত। সেন্স অব এক্টিং, সুদর্শন, নাচ জানা, ফাইট জানা, ফ্যাশন সচেতন হওয়া- শাকিবের মধ্যে সবগুলোই গুণ আছে। তাই আমার কাছে সে পরিপূর্ণ একজন নায়ক।

শাকিবকে ‘নতুন ইনিংস’ শুরুর পরামর্শ দিয়ে মিশা বলেন, শাকিবকে নায়কোচিত চরিত্র বেশি দেয়া হয়েছে। তাকে ‘চরিত্র প্রধান’ ক্যারেক্টার খুব বেশি দেয়া হয়নি। আগামিতে শাকিবকে চরিত্রখচিত কাজের জন্য তার দ্বিতীয় ইনিংস শুরু করা উচিত। নায়ক হিসেবে সে নিজেকে প্রমাণ করেছে। এখন চরিত্রাভিনেতা হিসেবে, কাজে বৈচিত্র্য রেখে শাকিবের কাজ করা উচিত। কারণ অভিনেতা হিসেবেও শাকিব দুর্দান্ত, তাই পরিচালকদের উচিত তার অভিনয় সত্ত্বাকে বের করে আনা ভিন্নভিন্ন চরিত্র দিয়ে।

Reneta

ব্যক্তিগতভাবে শাকিব খানকে এই দিকটায় নজর দেয়া উচিত বলে মনে করেন মিশা সওদাগর। তিনি বলেন, লম্বা সময় ধরে শাকিব খান চলচ্চিত্রের জন্য অনেককিছু করেছেন। আরও অনেক কিছু করার ক্ষমতা আছে তার। তাই চরিত্রখচিত কাজগুলোর দিয়ে আবার শাকিবের নতুন ইনিংস শুরু করা উচিত।

নিজের উদাহরণ দিয়ে মিশা বলেন, দেখতে দেখতে প্রায় নয়’শ ছবিতে কাজ করেছি। এখন আমি আগের মতো সব চরিত্রে বা এক ঘুয়েমি চরিত্র আর করতে চাচ্ছি না। কম কাজ করবো, কিন্তু ভালো ভালো চরিত্র চাই। যেখানে নতুন করে আবার নতুনভাবে হাজির হতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতানায়কমিশালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রামোস ও কারভাহাল এক ম্যাচ নিষিদ্ধ

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৬৫ হাজার ৬১৮, মৃত ২০৯৬

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৬৫ হাজার ৬১৮, মৃত ২০৯৬

করোনায় সিলেট শামসুদ্দিন হাসপাতালের সিনিয়র স্টাফের মৃত্যু

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT